
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আব্দুল আলিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুমন নামের একজন সোহরাওয়ার্দী হাসপাতালে মারা গেছে। সে কি করতো এখন বিস্তারিত জানতে পারিনি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক (এসআই) হারুন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে।
জানা গেছে, সুমনের বাবার নাম আনোয়ার আহমেদ সিকদার। নির্বাচনের ফলাফলের পর দুই কাউন্সিলর পক্ষের মারামারিতে নিহত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



