Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় রিক্রুটিং এজেন্সি দূতাবাস ঠিক করে না, হাইকমিশনের বিজ্ঞপ্তি
আন্তর্জাতিক জাতীয় প্রবাসী খবর

রিক্রুটিং এজেন্সি দূতাবাস ঠিক করে না, হাইকমিশনের বিজ্ঞপ্তি

By iNews DeskJuly 15, 20221 Min Read

জুমবাংলা ডেস্ক : মালয়েশিয়ার স্টার নিউজ এবং ফ্রি মালয়েশিয়া টুডে সংবাদে ভুল তথ্য পরিবেশন করায় মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে ।
রিক্রুটিং এজেন্সি দূতাবাস ঠিক করে না, হাইকমিশনের বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার (১৪ জুলাই) ফ্রি মালয়েশিয়া টুডে নিউজে প্রকাশ করে, ‘বাংলাদেশ হাইকমিশন ১৫ টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির ভেরিফিকেশন করেছে’ এবং স্টার নিউজে উল্লেখ করা হয়, ‘ বাকি ১০ টি রিক্রুটিং এজেন্সির ভেরিফিকেশন দ্রুত সম্পন্ন করবে বাংলাদেশ হাইকমিশন।’

এদিকে হাইকমিশন থেকে জানানো হয়, এই তথ্য ভুলভাবে পরিবেশন করা হয়েছে । প্রকৃত তথ্য হলো কোন বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি নির্ধারণ বা ভেরিফিকেশন হাইকমিশন করে না ।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় , ২০২১ সালের ১৯ ডিসেম্বর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী এবং প্রথম জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভার সিদ্ধান্ত অনুযায়ী মালয়েশিয়া সরকার বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি অটোমেটিক সিস্টেমে বাছাই করবে। বাংলাদেশ সরকার বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির তালিকা মালয়েশিয়া সরকারের নিকট হস্তান্তর করবে। এই চুক্তি ও সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ইতোমধ্যে ১ হাজার ৫২০ টি বাংলাদেশী রিক্রুটিং এজেন্সির নাম মালয়েশিয়া সরকারের নিকট হস্তান্তর করেছে।

এছাড়া হাইকমিশনার থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ হাইকমিশন কেবল নিয়োগ কর্তার অধীনে ডিমান্ড লেটার, পাওয়ার অব এটর্নী, হলফ নামা অ্যাটাস্টেশন করে। তার পূর্বে কোম্পানির অবস্থা, কর্মীর আবাসন, বেতন, চিকিৎসা , কল্যাণ সম্পর্কে সরজমিনে যাচাই করে যথার্থ পেলে অ্যাটেস্টেশন করে।

Advertisement
fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa