Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা রুটের সেঞ্চুরিতে প্রথম দিন ইংল্যান্ডের
ক্রিকেট (Cricket) খেলাধুলা

রুটের সেঞ্চুরিতে প্রথম দিন ইংল্যান্ডের

By জুমবাংলা নিউজ ডেস্কমার্চ 17, 2022Updated:মার্চ 17, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন সেঞ্চুরি করলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। তার সেঞ্চুরিতে টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিলো ইংল্যান্ড। ৮৯ দশমিক ৫ ওভার খেলে ৩ উইকেটে ২৪৪ রান করেছে ইংলিশরা।

রুটের সেঞ্চুরিতে প্রথম দিন ইংল্যান্ডের
ফাইল ছবি
Advertisement

১১৯ রানে অপরাজিত আছেন রুট। তবে দিনের খেলা শেষ হবার ১ বল বাকী থাকতে ৯১ রানে আউট হন ডেন লরেন্স।

ব্রিজটাউনে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ব্যাট হাতে নেমে শুরুতেই হোচট খায় ইংল্যান্ড। চতুর্থ ওভারেই ওপেনার জ্যাক ক্রলিকে হারায় ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের পেসার জেইডেন সিলেস শুন্য হাতে বিদায় দেন ক্রলিকে।

শুরুতেই ক্রলিকে হারানোর ধাক্কা সামলে উঠেন আরেক ওপেনার অ্যালেক্স লিস ও রুট। ৭৬ রানের জুটি গড়েন তারা। ১৩৮ বলে ৩০ রান করে ওয়েস্ট ইন্ডিজের স্পিনার ভেরাসামি পারমলের শিকার হন লিস।

৪৫তম ওভারে দলীয় ৮০ রানে লিসের আউটের পর ক্রিজে রুটের সাথে জুটি বাঁধেন লরেন্স। চা-বিরতি পর্যন্ত অবিচ্ছিন্ন থেকে যান তারা। ২ উইকেটে ১৩৬ রান তুলে ইংল্যান্ড। এসময় ৮০ রানে অপরাজিত ছিলেন রুট।

বিরতি থেকে ফিরে টেস্ট ক্যারিয়ারের ২৫তম ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম সেঞ্চুরির দেখা পান রুট। প্রথম টেস্টেও সেঞ্চুরি করা রুট, আজ তিন অংকে পা দিতে ১৯৯ বল খেলেছেন। রুটের সেঞ্চুরির পাবার আগের বলেই চতুর্থ টেস্ট হাফ-সেঞ্চুরি করেন লরেন্স।

রুটের সেঞ্চুরি ও লরেন্সের হাফ-সেঞ্চুরির পরও ইংল্যান্ডের ইনিংস বড় হচ্ছিলো। তাই দু’জনের হাত ধরেই দিন শেষ করার পথেই ছিলো ইংল্যান্ড। কিন্তু দিনের খেলার শেষ ওভারের পঞ্চম বলে আউট হন লরেন্স। ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারের শিকার হবার আগে ৯১ রানে থামেন তিনি। ১৫০ বলে ১৩টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংস সাজান লরেন্স।

২৪৬ বলে ১২টি চারে ১১৯ রানে অপরাজিত থাকেন রুট। ওয়েস্ট ইন্ডিজের সিলেস-পারমল ও হোল্ডার ১টি করে উইকেট নেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

জুন 21, 2026
tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

জুন 21, 2026
Messi

মেসির সামনে তিনটি রেকর্ডের হাতছানি

জুন 21, 2026

Latest News

Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

Messi

মেসির সামনে তিনটি রেকর্ডের হাতছানি

Ancelotti-And-Neymar

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

স্কটল্যান্ড

মরক্কোর বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ স্কটল্যান্ডের

BD

শেষ দিকে পথ হারিয়ে বাংলাদেশের হার, সিরিজ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপ

ব্রাজিল বনাম হাইতি বিশ্বকাপ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

ফুটবল

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ইতিহাসের প্রাচীনতম ফুটবল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa