Advertisement
জুমবাংলা ডেস্ক : বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য রুমিন ফারহানার বিষয়ে না বুঝে নেতিবাচক মন্তব্য না করতেও সবার প্রতি অনুরোধ করেছেন।

আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম কাজী জাফর আহমদের চতুর্থ মৃ;ত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জাতীয় পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী মোস্তফা জামান হায়দারের সভাপতিত্বে স্মরণ সভায় অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেএসডি সভাপতি আ স ম রব, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি’র ভাইস চেয়ারম্যান এডভোকেট নিতাই রায় চৌধুরী, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র মহাসচিব লুৎফর রহমান, জাতীয় পার্টির মহাসচিব জাফরুল্লাহ খান চৌধুরী (লাহুরী), কাজী জাফরের মেয়ে কাজী জয়া, প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি সেলিম মাষ্টার, নওয়াব আলী আব্বাস খান, এডভোকেট শফিউদ্দিন ভূইয়া, এডভোকেট মুজিবুর রহমান, রুহুল আমীন, এ এস এম শামীম, ডা. এম এ মামুন ভুইয়া, মহসীন সরকার প্রমুখ।

ফখরুল বলেন, ছোট-খাটো বিষয় নিয়ে পাগলের মতো ফেসবুকে যাওয়ার কোনো যুক্তি নেই। দয়া করে তার বিরুদ্ধে কোনো কমেন্ট করবেন না, লিখবেন না। সে গণতন্ত্রের জন্য কাজ করছে, দেশনেত্রীর মুক্তির জন্য কাজ করছে। আমি কার কথা বলছি, আপনারা বুঝতে পেরেছেন।

তিনি আরো বলেন, পত্র-পত্রিকাও এখন শুরু করেছে, একেবারে ড্রাম বাজিয়ে শুরু করেছেন রুমিনের বিরুদ্ধে একটা অবস্থান তৈরি করবার জন্য। রুমিন তো কোনো অন্যায় করেনি। হতে পারে এটা আনকনভিন্সিং, কিন্তু রুমিন জোর গলায়, পার্লামেন্টে, বাইরে, টেলিভিশনে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলে। গণতন্ত্রের পক্ষে কথা বলে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির কথা বলে।

বিএনপি’র মহাসচিব বলেন, ২০১৪ সালে নির্বাচনে মিডিয়া যে ভূমিকা পালন করেছে সেই ভূমিকা কিন্তু ২০১৮ সালে পালন করতে পারেনি। কারণ ২০১৮ সালে মিডিয়াকে সরকারের পক্ষ থেকে বলে দেয়া হয়েছে সব কিছু প্রকাশ করা যাবে না। তিনি আরো বলেন, বিচার বিভাগও এখন স্বাধীনভাবে কাজ করতে পারছে না। দেশ এখন কঠিন সময় পার করছে বলেও তিনি উল্লেখ করেন।

মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দল হিসেব আমাদের এখন প্রধান কাজ হচ্ছে দেশবাসীকে ঐক্যবদ্ধ করা। দেশবাসীকে বুঝাতে হবে দেশ এখন একটি কঠিন সংকটের মধ্যে পরেছে। এই সংকট থেকে মুক্তি পেতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই। সূত্র : আলোকিত বাংলাদেশ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.