Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার রুমিন ফারহানাকে শোকজ
জাতীয় স্লাইডার

রুমিন ফারহানাকে শোকজ

By Arif ArmanJanuary 19, 20262 Mins Read

রুমিন ফারহানা

Advertisement
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান।

গত রোববার রাতে জারি করা নোটিশে আগামী ২২ জানুয়ারি সকাল ১১টার মধ্যে অথবা তার আগে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণ বন্ধ

নির্ধারিত সময়ের মধ্যে হাজির না হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়, গত ১৭ জানুয়ারি বিকেল আনুমানিক ৪টা থেকে ৫টার মধ্যে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুর এলাকায় প্রায় ৪০০ থেকে ৫০০ লোকের উপস্থিতিতে একটি নির্বাচনি জনসভা করেন রুমিন ফারহানা। সেখানে বৃহৎ মঞ্চ নির্মাণ করে মাইকে রাজনৈতিক বক্তব্য দেন, যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫ এর লঙ্ঘন।

নোটিশে আরও উল্লেখ করা হয়, মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে সমাবেশ বন্ধ করার নির্দেশ দিলে রুমিন ফারহানা তার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করেন এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করেন। একপর্যায়ে তিনি ম্যাজিস্ট্রেটকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে হুমকিসূচক বক্তব্য দেন। এ সময় তার কর্মী-সমর্থকরাও মারমুখী আচরণ করেন বলে অভিযোগ করা হয়।

নোটিশে বলা হয়, এভাবে ‘মব’ সৃষ্টি করে বিচারিক কাজে বাধা দেওয়া এবং কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়া নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ছড়িয়ে পড়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলেও উল্লেখ করা হয়।

এর আগে, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সরকার স্বাক্ষরিত এক চিঠিতে রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ আনা হয়। চিঠিটি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে পাঠিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য, ওইদিন ইসলামাবাদ এলাকায় অনুষ্ঠিত সমাবেশটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত রুমিন ফারহানার সমর্থক জুয়েল মিয়া নামে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। পরে রুমিন ফারহানা নির্বাচনি প্রচারণায় প্রশাসনের বাধা দেওয়ার অভিযোগ তুলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    BD

    ৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

    June 23, 2026
    স্পিকার

    সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

    June 23, 2026
    জাহাজের মালপত্র

    কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

    June 23, 2026

    Latest News

    BD

    ৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

    স্পিকার

    সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

    জাহাজের মালপত্র

    কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

    teacher

    প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

    Rijve

    ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

    DrJahed

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

    সেতুমন্ত্রী

    নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এ নিয়ে কথা না বলাই শ্রেয় : সেতুমন্ত্রী

    বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি

    আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

    ২৫ কোটি গাছ রোপণ

    ২৫ কোটি গাছ রোপণ : বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের

    বাণিজ্যমন্ত্রী

    নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে : বাণিজ্যমন্ত্রী

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa