খুলনা-বরিশাল-রাজশাহীকে আওয়ামীলীগ বিদেশের মতো করে ফেলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদ সদস্য ও বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। সম্প্রতি সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সঙ্গে একটি টকশোতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আলোচনায় রুমিন ফারহানা জানান, তিনি একাধিকবার খুলনা, বরিশাল ও রাজশাহী সফর করেছেন এবং সেখানে গিয়ে উন্নয়নের দৃশ্য তার নজরে এসেছে। তার ভাষায়, শহরগুলোকে এমনভাবে গড়ে তোলা হয়েছে যা অনেকটা বিদেশি নগরীর মতো মনে হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, নিজ এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রা দেখলে তার কষ্ট লাগে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার একটি সংসদীয় আসন থেকে সরাসরি নির্বাচনে অংশ নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন ব্যারিস্টার রুমিন ফারহানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিজয়ী হন।
চীনা রোবটকে নিজেদের দাবি, এআই সামিট থেকে বাদ ভারতীয় বিশ্ববিদ্যালয়
এর আগে, গত ৩০ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাকে দল থেকে বহিষ্কার করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


