জুমবাংলা ডেস্ক : বিএনপি নতুন করে ষড়যন্ত্রের জাল বুনছে দাবি করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ১৪ বছর আগে দেশে এক বিভীষিকাময় পরিস্থিতি ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যখন শান্তির সুবাতাস বইয়ে যাচ্ছে তখন তারা দেশকে আবার সেই বিভীষিকাময় পরিস্থিতিতে নিয়ে যেতে নতুন করে ষড়যন্ত্রের জাল বুনছে। তারা জিয়াউর রহমানের হত্যা-ক্যুর রাজনীতিতে দেশকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। তবে তাদের সেই ষড়যন্ত্র কখনোই সফল হতে দেওয়া হবে না।
জাহাঙ্গীর কবির নানক

Advertisement

আজ শনিবার (২২ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে তিনি এমন দাবি করেন।

এ সময় বিগত দিনে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশ বিদ্যুৎ রপ্তানি করবে। আন্তর্জাতিকভাবে সংকটের কারণে আমরা আপাতত লোড শেডিংয়ের মধ্যে নিমজ্জিত। আমরা ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছি। আবার রূপপুর পারমাণবিক কেন্দ্র চালু হলে আমরা বিদ্যুৎ রপ্তানি করব। সময়ের জন্য অপেক্ষা করতে হবে। ’

২০২৩ সাল সংকটের বছর হতে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী কোনো জিনিস গোপন রাখেন না। তিনি খোলামেলাভাবে মানুষকে বলেন। মানুষকে প্রস্তুতি নিতে বলেন। আগামী বছর হবে আন্তর্জাতিক সংকটের বছর। এক ইঞ্চি জায়গাও যেন খালি না থাকে।

দেশের ৫৭ লাখ এক হাজার প্রবীণ ব্যক্তিকে বয়স্ক ভাতা দেওয়া হয়েছে বলে জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য। তিনি বলেন, ‘আমরা শুধু বক্তৃতা আর বকাবাজি করি না। আমরা কাজ করি। করোনায় পরিবারের লোক যখন পরিবারের সদস্যদের লাশ ধরেনি, তখন শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নেমেছিল। শেখ হাসিনার নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগ কৃষকের ধান কেটে তাদের ঘরে পৌঁছে দিয়েছে। প্রতিটি মানুষের খাদ্যের অভাব দূর করেছেন প্রধানমন্ত্রী। ’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, ‘মানুষের গড় আয়ু বেড়েছে। তাই প্রবীণদের দায়িত্ব আমাদের নিতে হবে। আমাদের যে গড় আয়ু আর অবসরে যাওয়ার সময়, সেখানে অনেক বড় একটি তফাত রয়েছে। তাই প্রবীণদের অভিজ্ঞতা আর নবীদের কর্মচঞ্চলতা কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে হবে। ’

অনুষ্ঠানে দলের আরেকজন সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান বলেন, ‘প্রয়োজনে মুক্তিযোদ্ধাদের আরো একবার শপথ নিতে হবে। আগামী নির্বাচনেও আপনাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে। শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। এর বিকল্প নেই। ’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘প্রধানমন্ত্রীর কারণে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সুদৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। কৃষি খাতে আপনাদের দক্ষতা, দৃঢ়তার কারণে কৃষি খাত এগিয়ে যাচ্ছে। দেশে একটি মহল সাম্প্রদায়িকতা উসকে দিয়ে ফায়দা লুটতে চায়। কিন্তু কোনোভাবেই আওয়ামী লীগ সরকারে থাকাকালীন কেউ এই সুযোগ নিতে পারবে না। ’

এ সময় দেড় সহস্রাধিক প্রবীণ কৃষিবিদ অনুষ্ঠানে অংশ নেন।

ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে লঘুচাপটি, উপকূলে প্রবল বৃষ্টির পূর্বাভাস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.