Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা রেকর্ডগড়া ফিফটির পেছনে রহস্য জানালেন শোয়েব মালিক
ক্রিকেট (Cricket) খেলাধুলা

রেকর্ডগড়া ফিফটির পেছনে রহস্য জানালেন শোয়েব মালিক

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 8, 20212 Mins Read

রেকর্ডগড়া ফিফটির পেছনে রহস্য জানালেন শোয়েব মালিক

Advertisement

স্পোর্টস ডেস্ক: বয়স যে কেবল শুধুই সংখ্যা, তা তো চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখিয়েই চলেছেন শোয়েব মালিক। ৩৯ বছর বয়সেও ঝড় তুলছেন ২২ গজে। রবিবার স্কটল্যান্ডের বিপক্ষে সেই ঝড়ই দেখা গেল। এই ম্যাচে ১৮ বলে অর্ধশত রান করে ছুঁয়ে ফেললেন কেএল রাহুলকে।

বিশ্বকাপের শুরুতে হট ফেভারিট হয়ে মাঠে না নামলেও, এখন টুর্নামেন্টের অন্যতম শিরোপাপ্রত্যাশী দল পাকিস্তান। সুপার টুয়েলভে একমাত্র দল হিসেবে পাঁচ ম্যাচের সবকয়টি জিতেছে তারা।

রবিবার অধিনায়ক বাবর আজম ও শোয়েব মালিকের ফিফটির সুবাদে স্কটল্যান্ডকে ৭২ রানে হারিয়ে গ্রুপ-২’র শীর্ষস্থান দখল করে ২০০৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। যার ফলে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।

ম্যাচটিতে শেষ দশ ওভারে পাকিস্তান করে ১২৯ রান। শেষ পাঁচ ওভারে আসে ৭৫ রান ও শেষের ১৫ বল থেকেই হয় ৪৭ রান। যার মূল কৃতিত্ব অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিকের।

ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে মাত্র ১৮ বলে ফিফটি করেছেন মালিক। তার ইনিংসে ছিল একটি চার ও ছয়টি ছয়ের মার। পাকিস্তানের পক্ষে টি-টোয়েন্টিতে এটিই দ্রুততম ফিফটির রেকর্ড।

ম্যাচ শেষে এই রেকর্ডগড়া ফিফটির পেছনের রহস্য জানিয়ে মালিক বলেছেন, ‘অন্য ম্যাচগুলোতে আমরা দেখেছি, আপনি যদি প্রথমে উইকেট না হারান তাহলে আপনার একটি ভালো সংগ্রহ করার সুযোগ থাকে। ড্রেসিংরুমে বসে আমরা আলোচনা করছিলাম, কমপক্ষে ১৫০ রান করতে হবে এবং দ্রুত উইকেট হারানো যাবে না।’

তিনি আরও বলেন, ‘এসব উইকেটে আপনি ছয়-আটটি বল দেখে শুনে খেলুন। তারপর নিজের স্বাভাবিক খেলা খেলতে পারবেন। এতে করে টুর্নামেন্টে আপনি আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। আমি ভালো ফর্মে আছি। দলকে সাহায্য করার জন্য নিজেকে আরও ধারবাহিকভাবে দেখতে চাই।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Spen

আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স

July 14, 2026
আর্জেন্টিনা-ইংল্যান্ড

সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি

July 14, 2026
ফ্রান্স

মহারণের আগে স্পেনের ফাঁদে পড়তে চায় না ফ্রান্স

July 14, 2026

Latest News

Spen

আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স

আর্জেন্টিনা-ইংল্যান্ড

সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি

ফ্রান্স

মহারণের আগে স্পেনের ফাঁদে পড়তে চায় না ফ্রান্স

World

স্ত্রীরোগ বিশেষজ্ঞ নিয়ে বিশ্বকাপে এসেছিল সেনেগাল

WorldCup

এবারের বিশ্বকাপে ১০০ ম্যাচে যত রেকর্ড

বিশ্বকাপ

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু

ফিফা বিশ্বকাপ

প্রথমবার যে ইতিহাসের সাক্ষী হলো ফিফা বিশ্বকাপ

হালান্ড

আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

fifa

২০৩০ সাল থেকেই কি ৬৪ দলের বিশ্বকাপ শুরু হবে?

মেসি

‘মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa