Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা অভিষেকে রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে দ্যুতিময় কনওয়ে
ক্রিকেট (Cricket) খেলাধুলা

অভিষেকে রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে দ্যুতিময় কনওয়ে

By জুমবাংলা নিউজ ডেস্কJune 4, 2021Updated:June 4, 20211 Min Read

অভিষেকে রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে দ্যুতিময় কনওয়ে

Advertisement

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে নিজের অভিষেক টেস্টে ডাবল-সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নাম লিখেছেন নিউজিল্যান্ডের বাঁ-হাতি ব্যাটসম্যান ডেভন কনওয়ে। ৩৪৭ বলে ২২টি চার ও একমাত্র ছক্কা হাকিয়ে ২০০ রান পুর্ন কনওয়ে। ওপেনিংএ খেলতে নেমে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হবার আগে ৫৭৮ মিনিট ক্রিজে ছিলেন কনওয়ে।

লর্ডসে টেস্টের অভিষেকেই ডাবল-সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান হিসেবে রেকর্ড বইয়ে নাম তুললেন কনওয়ে। বিশ্বে আর কোনও ব্যাটসম্যানের এমন কীর্তি নেই। তবে লর্ডসে ১৮তম ব্যাটসম্যান হিসেবে ডাবল-সেঞ্চুরিয়ান হলেন কনওয়ে।

আর বিশ্বের সপ্তম ব্যাটসম্যান হিসেবে অভিষেকে ডাবল-সেঞ্চুরি করলেন কনওয়ে। কনওয়ের আগে এই কীর্তি গড়েছেন ইংল্যান্ডের টিপ ফস্টার (২৮৭, ১৯০৩ সাল), দক্ষিণ আফ্রিকার জ্যাক রুডলফ (২২২ অপরাজিত, ২০০৩), ওয়েস্ট ইন্ডিজের লরেন্স রো (২১৪, ১৯৭২), কাইল মায়ার্স (২১০ অপরাজিত, ২০২১), নিউজিল্যান্ডের ম্যাথু সিনক্লেয়ার (২১৪, ১৯৯৯) এবং শ্রীলংকার ব্রেন্ডন কুরুপ্পু (২০১ অপরাজিত, ১৯৮৭)।

কুরুপ্পুর পর দ্বিতীয় ওপেনার হিসেবে অভিষেকে ডাবল-সেঞ্চুরি কনওয়ের।

নিউজিল্যান্ডের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে অভিষেকে ডাবল-সেঞ্চুরি কনওয়ের। কিউই ব্যাটসম্যান হিসেবে সবার আগে অভিষেকে ডাবল-সেঞ্চুরি পান সিনক্লেয়ার। ১৯৯৯ সালে ওয়েলিংটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৪ রান করেছিলেন তিনি। নিউজিল্যান্ডের পক্ষে অভিষেকে ডাবল-সেঞ্চুরিতে সর্বোচ্চ রানও সিনক্লেয়ারের।

ইংল্যান্ডের মাটিতে অভিষেক টেস্টে প্রথম ডাবল-সেঞ্চুরিয়ান হিসেবে রেকর্ড বইয়ে নাম তুলেন কনওয়ে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
সুইজারল্যান্ড

কানাডাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, নকআউটে দুই দলই

June 25, 2026
নেইমার

অবশেষে ৯৮২ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন

June 25, 2026
ব্রাজিল

ভিনিসিয়ুসের জোড়া গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

June 25, 2026

Latest News

সুইজারল্যান্ড

কানাডাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, নকআউটে দুই দলই

নেইমার

অবশেষে ৯৮২ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন

ব্রাজিল

ভিনিসিয়ুসের জোড়া গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

Brazil

৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল, মায়ামিতে পৌঁছাতে দেরি

Worldcup Rolan

বিশ্বকাপে রোনালদোর চার রেকর্ড, ছুঁলেন নতুন উচ্চতা

ব্রাজিল-আর্জেন্টিনা

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

ফিফা

টাইব্রেকারের নিয়ম বদলাতে চায় ফিফা, নতুন প্রস্তাব নিয়ে আলোচনা

গোল্ডেন বুট

গোল্ডেন বুটের দৌড়ে মেসি–এমবাপ্পে–হালান্ড, কে এগিয়ে?

নেইমার

নেইমারকে নিয়ে সুখবর দিয়েও রহস্য রাখলেন আনচেলত্তি

মেসি-রোনালদো

যেখানে পেলে-ম্যারাডোনা-মেসি থাকবে সেখানে রোনালদোর জায়গা নেই

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa