Advertisement
জুমবাংলা ডেস্ক : ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে আজ বৃহস্পতিবার (৩০ মে) পটুয়াখালীর কলাপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১টায় হেলিকপ্টারযোগে কলাপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব এমএম ইমরুল কায়েস বুধবার (২৯ মে) গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার বেলা ১১টায় হেলিকপ্টারযোগে কলাপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন। এরপর খেপুপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের কাছেই হেলিপ্যাডে অবতরণ করবেন। পরে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে দুই হাজার দুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন।

এরপর শেখ কামাল ব্রিজ পরিদর্শন করবেন শেখ হাসিনা। তাছাড়া, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সম্মেলন কক্ষে বরিশাল বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

প্রধানমন্ত্রীর পটুয়াখালী সফরকে ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে।

সুরমা-কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, প্লাবিত সিলেট

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.