পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। গত ২৩ মে এক দিনেই দেশে ১৭ কোটি ডলারের বেশি প্রবাসী আয় এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মে মাসের প্রথম ২৩ দিনে দেশে মোট রেমিট্যান্স এসেছে ২৯৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময়ের তুলনায় যা ৮৭ কোটি ডলার বেশি। সে হিসাবে এ মাসে রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪১ শতাংশের বেশি।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি সময়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে।
ব্যাংকাররা বলছেন, কোরবানির ঈদ সামনে রেখে পরিবারের সদস্যদের জন্য পশু কোরবানি ও উৎসবের অতিরিক্ত খরচ মেটাতে প্রবাসীরা বেশি অর্থ পাঠিয়ে থাকেন। এ কারণে ঈদকে ঘিরে সাধারণত রেমিট্যান্স প্রবাহ বাড়ে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বাংলাদেশ ব্যাংকের হিসাবে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের ২৩ মে পর্যন্ত দেশে মোট প্রবাসী আয় এসেছে ৩ হাজার ৩০৯ কোটি ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ২৬ শতাংশ বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



