স্পোর্টস ডেস্ক : প্রায় দুই দিন নিখোঁজের পর অবশেষে জাতীয় দলের সাবেক তারকা গোলকিপার মোহাম্মদ মহসিনকে খুঁজে পাওয়া গেছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে তেজগাঁও রেলস্টেশন জিআরপি পুলিশ তাকে খুঁজে পেয়ে রিকশায় বাসায় পাঠিয়ে দেয়। সকালেই ঠিকানা অনুযায়ী রিকশাচালক মহসিনকে বাসায় পৌঁছে দিয়েছেন। তার ছোট ভাই কোহিনুর ইসলাম পিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।

মহসিন

Advertisement

মহসিনকে খুঁজে পেতে থানায় সাধারণ ডায়েরিসহ (জিডি) বাসা সংলগ্ন এলাকায় পোস্টারিং করা হয়েছিল। সেই সূত্রে হয়তো কেউ মহসিনকে চিনতে পেরেছেন বলে মনে করছেন ভাই পিন্টু। তার ভাষ্য, ‘মহসিন কীভাবে তেজগাঁও রেলস্টেশনে গেলো, বোধগম্য হচ্ছে না। ওর পুরো শরীর ধুলোবালুতে একাকার। ওখানেই মনে হয় পড়ে ছিল। জিআরপি পুলিশ আমাকে ফোন করেছিল। ওরাই রিকশায় করে বাসায় পাঠায়। বাসায় আসার পর ওকে জিজ্ঞেস করে কোনও সদুত্তর পাইনি। এসে শুধু বলেছে ক্ষুধা পেয়েছে। এখন গোসল করিয়ে খাওয়ানোর পর ওষুধ দিয়ে ঘুম পাড়ানো হয়েছে।’

জাতীয় দলের সাবেক তারকা গোলকিপার মোহাম্মদ মহসিন এমনিতে মানসিকভাবে অসুস্থ। সবসময় মালিবাগের আয়েশা কমপ্লেক্সের বাসায় পরিবারের অন্য সদস্যদের চোখে চোখে থাকতেন। মঙ্গলবার (৫ মার্চ) হঠাৎ করেই সবার নজর এড়িয়ে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। ৮০ ও ৯০-এর দশকে আবাহনী-মোহামেডানে খেলা একসময়ের স্টাইলিশ গোলকিপার মহসিনকে না পেয়ে মঙ্গলবারই তার ছোট ভাই কোহিনুর ইসলাম পিন্টু রমনা থানায় সাধারণ ডায়েরি করেছিলেন।

কানাডা থেকে ফিরে ঢাকার বাসায় দিনাতিপাত করছিলেন মহসিন। কিছু দিন আগেও চিকিৎসার অভাবে মহসিনের খারাপ অবস্থা হয়েছিল। ক্রিকেট বোর্ড দায়িত্ব নিয়ে চিকিৎসার ব্যবস্থা করলেও সেরে ওঠেননি তিনি। সূত্র : বাংলা ট্রিবিউন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.