laws

Advertisement
জুমবাংলা ডেস্ক : রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, কেবল সড়ক পথে পরিবহন নির্ভরতার কারণে যানজট সৃষ্টি হয়, জনদুর্ভোাগ সৃষ্টি হয়। বিষয়টি চিন্তা করে সরকার রেলপথের আধুনিকায়ন শুরু করেছে। রেলভ্রমণ স্বাচ্ছন্দ্যময় করতে রেলকে আধুনিকীকরণের বিকল্প নেই।

রোববার বিকেলে জয়পুরহাট আইনজীবী সমিতির ৪৭ বছর পূর্তি ও আইনজীবী পরিবার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী আরও বলেন, জয়পুরহাটসহ উত্তরাঞ্চলের মানুষের চাহিদার কথা বিবেচনা করে এই অঞ্চলের রেল ব্যবস্থাকে ঢেলে সাজানো, স্টেশনগুলোকে আধুনিকীকরণ এবং রেল লাইনকে ডাবল লাইনে উন্নীত করা হবে। রেল বিভাগ এখন অত্যন্ত লাভজনক, তাই এই খাতকে আরও গতিশীল করা হবে।

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু, জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, জেলা জজ এম এ রউফ হাওলাদার প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.