
সোমবার (১০ মে) রাত সাড়ে ৯টার দিকে সাভারের থানা স্ট্যান্ড থেকে অ্যাম্বুলেন্সসহ ওই চালককে আটক করা হয়। পরে অ্যাম্বুলেন্সটিও জব্দ করা হয়েছে।
ট্র্যাফিক পুলিশ জানায়, সোমবার (১০ মে) রাত সাড়ে ৯টার দিকে একটি অ্যাম্বুলেন্সে যাত্রী দেখে সাভার ট্র্যাফিক পুলিশ অ্যাম্বুলেন্সটি থামায়। এ সময় অ্যাম্বুলেন্সটির ভেতরে ১৪ জন যাত্রীকে দেখতে পান। এই পরিস্থিতি দেখে অ্যাম্বুলেন্সটি চালকসহ আটক করা হয়।
এ বিষয়ে সাভার ট্র্যাফিক ইনচার্জ (টিআই) আব্দুস সালাম বলেন, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী বহনের দায়ে ওই অ্যাম্বুলেন্সের চালককে আটক করা হয়। তিনি লাইসেন্স ছাড়া ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ব্যবসার উদ্দেশ্যে যাত্রী বহন করছিলেন। অ্যাম্বুলেন্সের চালক ও মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



