Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home এবার রোজার ঈদ কবে হবে? জানা গেল সম্ভাব্য তারিখ
আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক

এবার রোজার ঈদ কবে হবে? জানা গেল সম্ভাব্য তারিখ

আন্তর্জাতিক ডেস্কEsrat Jahan IsfaNovember 11, 20252 Mins Read
Advertisement

দ্রুত এগিয়ে আসছে পবিত্র রমজান। সিয়াম সাধনা, আত্মসমালোচনা ও দানের মাসটি শুরু হতে যাচ্ছে খুব শিগগিরই। যদিও রমজানের সূচনা নির্ভর করে চাঁদ দেখার ওপর। তবে জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী রমজান ২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

রোজার ঈদ

রমজান ২০২৬ কখন শুরু হবে?

দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের হিজরি-গ্রেগরিয়ান তারিখ রূপান্তরক অনুযায়ী, ২০২৬ সালের রমজান শুরু হতে পারে ফেব্রুয়ারি ১৭ থেকে ১৯ তারিখের মধ্যে। তবে সবচেয়ে জোরালো, রমজান শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। অর্থাৎ, ১৮ ফেব্রুয়ারি দেখা যাবে চাঁদ।

রমজান ইসলামি চন্দ্রবর্ষের নবম মাস, যে মাসে মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করেন, আত্মশুদ্ধি ও ইবাদতে মনোনিবেশ করেন এবং দান-খয়রাতের মাধ্যমে অন্যদের সহায়তা করেন। তবে চাঁদ দেখা সাপেক্ষে তারিখটি একদিন এদিক-ওদিক হতে পারে।

রমজানের বিশেষ রাত: লাইলাতুল কদর

ইসলামের অন্যতম পবিত্র রাত লাইলাতুল কদর বা শবে কদর রমজানের শেষ দশকের মধ্যে পড়ে। ২০২৬ সালে এটি মঙ্গলবার রাত, ১৭ মার্চে পড়ার সম্ভাবনা রয়েছে। এই রাতেই মহান আল্লাহর পক্ষ থেকে কুরআন অবতীর্ণ হয় বলে মুসলমানরা এ রাতে বিশেষ ইবাদত ও দোয়া-প্রার্থনায় মগ্ন থাকেন।

রমজান কখন শেষ হবে?

আইএসিএডির ক্যালেন্ডার অনুযায়ী, রমজান শেষ হবে বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে এটি ২৯ বা ৩০ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে।

ব্রাজিলিয়ানদের কাছে সবচেয়ে জনপ্রিয় যে আর্জেন্টাইনের নাম

২০২৬ সালে ঈদুল ফিতর কবে?

রমজান শেষে মুসলমানরা উদযাপন করেন ঈদুল ফিতর। সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শুক্রবার, ২০ মার্চ ২০২৬ তারিখে ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঈদের ছুটি সাধারণত শাওয়ালের প্রথম তিন দিন দেওয়া হয়। রমজান ২৯ বা ৩০ দিনের হলে ছুটির মেয়াদও সে অনুযায়ী পরিবর্তিত হতে পারে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আন্তর্জাতিক ঈদ এবার কবে গেল জানা তারিখ রোজার রোজার ঈদ সম্ভাব্য হবে
Related Posts
বিজয় দিবস উদযাপন

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে বিজয় দিবস উদযাপন

December 17, 2025
ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ

মেসির কলকাতা সফরে বিশৃঙ্খলার জেরে ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ

December 17, 2025
পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ

মেসির আগমনে বিশৃঙ্খলার জেরে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ

December 17, 2025
Latest News
বিজয় দিবস উদযাপন

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে বিজয় দিবস উদযাপন

ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ

মেসির কলকাতা সফরে বিশৃঙ্খলার জেরে ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ

পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ

মেসির আগমনে বিশৃঙ্খলার জেরে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ

সাইকেলে ১৮ হাজার কিমি পথ পাড়ি

সাইকেলে চড়ে ১৮ হাজার কিমি পথ পাড়ি

Indian Rupee

একদিনেই একাধিক রেকর্ড ভাঙল ভারতীয় মুদ্রা

রুপার দাম রেকর্ড ছুঁয়েছে

রুপার দাম রেকর্ড ছুঁয়েছে, প্রযুক্তি ও বিনিয়োগে বাড়ছে চাহিদা

মুক্তিযুদ্ধ নিয়ে পোস্টে বাংলাদেশের নাম নেননি মোদি-রাহুল

বিজয় দিবসে মোদি ও রাহুলের পোস্ট, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে অনুপস্থিত বাংলাদেশের নাম

BBC

বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করলেন ট্রাম্প

haunted-hotel

রহস্যময় ভৌতিক হোটেল, যেখানে রাত কাটানোর আগে দু’বার ভাববেন

বিজয় দিবস

বিজয় দিবস নিয়ে বিবৃতিতে যা বলল ভারতীয় সেনাবাহিনী

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.