Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ‘রোদ আছে, ভোট কেন্দ্রে আসুন ভিটামিন ডি পাবেন’
জাতীয়

‘রোদ আছে, ভোট কেন্দ্রে আসুন ভিটামিন ডি পাবেন’

By Sibbir OsmanFebruary 1, 2020Updated:February 1, 20202 Mins Read

জুমবাংলা ডেস্ক : শীতের দিনে সকাল সকাল নিজের ভোট দিয়েই বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে বের হন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। বিভিন্ন কেন্দ্র ঘুরে তিনি যখন মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে যান, তখন সময় সংবাদকে জানান, কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি কম। তবে কেন্দ্রে গিয়ে ভোট দিতে ভোটারদের আহ্বান জানান তিনি। আতিকুল বরেন, রোদ আছে, প্রচুর ভিটামিন ডি পাওয়া যাবে। সবাই এসে ভোট দিন।
‘রোদ আছে, ভোট কেন্দ্রে আসুন ভিটামিন ডি পাবেন’

Advertisement

আতিকুল ইসলাম আরও বলেন, আমি সকল নাগরিককে বলব, খুব সুন্দর আবহাওয়া, আবহাওয়াটা উপভোগ করুন। রোদ আছে, যথেষ্ট ভিটামিন ডি পাওয়া যাবে। সবাই আসেন।

তিনি বলেন, এখানে অনেক সুন্দর একটা লাইন দেখলাম। খিলক্ষেতে একটি কেন্দ্রে গিয়েছিলাম। সেখানে প্রচুর মহিলা দেখলাম। এখন পর্যন্ত ভালো একটা পরিবেশ দেখছি। বেলা বাড়ার সাথে সাথে আরও মানুষ ভোট দিতে আসবেন বলে আশা করছি।

তিনি আরও বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে। সুন্দর একটি নির্বাচন হচ্ছে। আমিও প্রথম ইভিএমে ভোট দিয়েছি। সহজভাবে ভোট দিয়েছি। অনেকেই বলছেন সমস্যা হচ্ছে তবে আমাদের পোলিং এজেন্টরা সহযোগিতা করছেন।

সবাইকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে আতিকুল বলেন, আপনার মূল্যবান ভোট দিন। রাজধানী কেমন হবে সেটা আপানর ভোটের ওপর নির্ভর করছে।

এজেন্টদের বের করে দেয়ার যে অভিযোগ বিএনপি প্রার্থীরা করছেন সে বিষয়ে প্রশ্ন করা হলে আতিকুল বলেন, আমি মনে করি ভোটে একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করবেই। আমরা কিন্তু অংশগ্রহণমূলক নির্বাচন করব। এমন না যে আমরা ব্যালটে সব ভোট মেরে দিয়েছি। এমনটা না। ইভিএমের মাধ্যমে সবাই সবার ভোট দিতে পারবেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa