Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা রোনালদোকে কেনা সহজ হবে না বার্সার জন্য
খেলাধুলা ফুটবল

রোনালদোকে কেনা সহজ হবে না বার্সার জন্য

By Shamim RezaAugust 17, 20203 Mins Read

রোনালদোকে কেনা সহজ হবে না বার্সার জন্য

Advertisement
স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একই ক্লাবে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো- এমনটি ঘটলে কেমন দেখা যাবে? ফুটবল বিশ্বে আসলে এটা অলিক কল্পনা। এ দু’জনের কেউ কখনো একই ক্লাবের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। আবার কেউ কখনো দায়িত্বও নেয়নি, দুই বনের দুই রাজাকে এক করার।

যদিও কিছুদিন আগে থেকে শোনা যাচ্ছিল, একসঙ্গে একই ক্লাবে খেলতে পারেন মেসি রোনালদো। মেসি যখন বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিতে আসতে রাজি হননি, তখন গুঞ্জন বেড়ে যায় তার বার্সা ছাড়ার। তখনই শোনা গিয়েছিল, ইতালিয়ান জুভেন্টাস কিনে নিতে পারে মেসিকে। সে ক্ষেত্রে মেসি-রোনালদো দু’জনই খেলতে পারেন একই ক্লাবের হয়ে।

এবার খোদ বার্সেলোনাতেই দুই বিশ্বসেরা ফুটবলারকে একসঙ্গে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ, স্প্যানিশ মিডিয়ায় গুঞ্জন শুরু হয়েছে, রোনালদোকে কেনার প্রস্তাব দিতে যাচ্ছে মেসির ক্লাব বার্সেলোনা। স্প্যানিশ ফুটবল বিশেষজ্ঞ গুইলেম বালাগ এ নিয়ে মন্তব্য করার পর থেকেই ইউরোপজুড়ে এখন আলোচনার বিষয়বস্তু, রোনালদোকে কিনতে পারে বার্সা।

জুভেন্টাসে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন রোনালদো। জুভদের টানা নবম এবং নিজের টানা দ্বিতীয় সিরি-আ শিরোপা হাতে তুলে নিয়েছেন সিআর সেভেন। কিন্তু যেটা সবচেয়ে বেশি প্রয়োজন জুভেন্টাসের, সেটাই আসছে না তাদের হাতে। এবারও তাদের বিদায় ঘটেছে দ্বিতীয় রাউন্ড থেকে।

জোড়া গোল করেও রোনালদো নিজের দলকে তুলতে পারেননি পরের রাউন্ডে। যে কারণে চরম হতাশা প্রকাশ করেন তিনি। একইসঙ্গে সতীর্থদের এটাও বলে দেন, আগামী মৌসুমে বাউন্সব্যাক করার জন্য। যদিও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর জুভেন্টাস তাদের কোচ মাওরিসিও সারিকে বিদায় করে দিয়ে কোচ হিসেবে নিয়োগ দেয় আন্দ্রে পিরলোকে।

তবে, জুভেন্টাস এরই মধ্যে রোনালদোকে বিক্রি করার চিন্তা-ভাবনা শুরু করেছে বলে খবর প্রকাশ করছে ইউরোপিয়ান মিডিয়াগুলো। কয়েকদিন আগেই জানা গেছে, রোনালদোকে কেনার সম্ভাব্য তালিকায় রয়েছে নেইমারের ক্লাব পিএসজিও।

কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর বার্সেলোনাকে ডেলে সাজানোর উদ্যোগ নেয়া হচ্ছে। যার জরে ধরে এখন সাবেক রিয়াল মাদ্রিদ তারকাকে কেনার চিন্তা ভাবনা শুরু করেছে বার্সা। এমনটাই জানালেন গুইলেম বালাগ।

বিবিসি রেডিও-৫ কে দেয়া সাক্ষাৎকারে বালাগ বলেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদোর পিএসজির সঙ্গে লিঙ্কআপের মূল কারণ কিন্তু পিএসজির আগ্রহে নয়, এটা হচ্ছে রোনালদোর এজেন্ট হোর্হে মেন্ডেজের তৎপরতা। কারণ, মেন্ডেজকেই রোনালদো নির্দেশনা দিয়ে রেখেছেন, ভিন্ন কোনো ক্লাব খুঁজে বের করার জন্য।’

পরক্ষণে বালাগ বলেন, ‘আমরা গত ৬ মাস ধরে দেখছি, মেন্ডেজ রিয়াল মাদ্রিদের সঙ্গেও যোগাযোগ করছেন। কিন্তু রিয়াল থেকে বলে দেয়া হয়েছে, রোনালদোকে ফেরানো তাদের পক্ষে সম্ভব নয়। এরপর নিউইয়র্কের এমএলএস লিগের সঙ্গে যোগাযোগ রাখছেন মেন্ডেজ। এমনকি এটা খুব সম্ভব যে, যে কোনো ক্লাব থেকেই প্রস্তাব আসতে পারে। এমনকি বার্সেলোনা থেকেও।’

বালাগ এরপর বলেন, ‘আমি নিশ্চিত নই যে, রোনালদোকে কিনতে খুব একটা সহজ হবে বার্সার জন্য। কারণ, অর্থ। এখনও ২৩ মিলিয়ন ইউরো উপার্জন করেন রোনালদো। এটা ছিল রিয়াল মাদ্রিদে। আমি মনে করি, জুভেন্টাসেও একই পারিশ্রমিক পাচ্ছে সে। কে আছেন এমন যে এখন রোনালদোকে এতগুলো টাকা পারিশ্রমিক দিয়ে কিনে নেবে?’

তবে যদি এতটাকা দিয়ে রোনালদোকে কিনতে আগ্রহীও হয় বার্সেলোনা, তাহলে সমস্যা বেধে যাবে অন্য জায়গায়। ন্যু ক্যাম্পে মেসি রোনালদো এক হলে, তখন সুপ্রিমো (মূল ব্যক্তি বা ক্লাবের পোস্টার বয়) কে? তা নিয়ে তৈরি হবে এক সংশয়। রোনালদো না মেসি? এমন একটা পরিস্থিতির উদ্ভব হবে দেখেই হয়তো ইগো সমস্যার কারণে বার্সা যোগ দিতে চাইবেন না রোনালদো।

তবে, তুমুল আলোচনা-সমালোচনার পর গুইলেম বালাগ আবার ক্ষমা চাইলেন। জানালেন, তার মন্তব্য আবার জুভেন্টাস ক্লাবের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ জুভদের সঙ্গে এখনও রোনালদোর চুক্তি রয়েছে ২ বছরের। সুতরাং, এখনই তিনি এমন কোনো মন্তব্য করতে চান না যেটা দিয়ে জুভেন্টাসের সমস্যা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa