Advertisement
স্পোর্টস ডেস্ক : তাই মোটা অংকের পারিশ্রমিকে সিআরসেভেনকে যে আর চাইছে না তুরিনের বুড়িরা, সেটা নিশ্চিত। তারকা ফুটবলারেরও সিদ্ধান্ত তিনি আর থাকবেন না সিরি’আয়।

রোনালদো ক্লাব ছাড়লে তার বিকল্প তো নিতেই হবে। এরইমধ্যে তারকা ফুটবলারের বিকল্প খোঁজা শুরু করে দিয়েছে জুভেন্টাস। স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, সম্ভাব্য ৫ জনের নাম উঠে আসছে আলোচনায়।

আর্লিং হ্যালান্ড: অনেক ক্লাবই এই মৌসুমের জন্য ফরোয়ার্ড খুঁজছে। আর তাদের সবারই নজর আছে নরওয়ের আর্লিং হ্যালান্ডের দিকে। বুন্দেসলিগার ২০ বছর বয়সী তারকার দিকে এরইমধ্যে হাত বাড়িয়েছে বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদসহ আরও বেশ কয়েকটি ক্লাব। এবার সে দৌড়ে যোগ দিচ্ছে য়্যুভেরা। তাই ইন্টার মিলান থেকে শিরোপা পুনরুদ্ধার করার চেষ্টায় বরুশিয়া ডর্টমুন্ডের এই তারকাকে লোভ দেখাতে হবে তুরিনের ক্লাবটিকে।

হ্যারি কেইন: টটেনহ্যাম হটস্পারের অধিনায়ক হ্যারি কেইন ক্লাব ছাড়তে মরিয়া হয়ে আছেন। চ্যাম্পিয়ন্স লিগ খেলা যে কোনো দলে যেতে মরিয়া হ্যারি কেইন। ইংলিশ এই ফরোয়ার্ডকে দলে ভেড়াতে চায় চেলসি। এছাড়া তাকে নিতে বেশ আগ্রহী ম্যানচেস্টার সিটি। এরইমধ্যে তার জন্য ৭৫ মিলিয়ন ইউরো পর্যন্ত প্রস্তাব করেছে ক্লাবটি। তবে ১০০ মিলিয়নের কমে তাকে ছাড়তে নারাজ টটেনহ্যাম হটস্পার। এই অংক দিতে পারলে হ্যারি কেইনকে দলে ভেড়াতে পারে জুভেন্টাসও।

মাউরো ইকার্দি: অসংখ্যবার ইকার্দিকে দলে ভেড়াতে চেয়েছে জুভেন্টাস। আর্জেন্টাইন তারকাও রাজি ছিলেন। তবে তারকা ফুটবলারকে ছাড়েনি তার ক্লাব। পিএসজিতে নেইমার-এমবাপ্পের ভিড়ে দলে খুব একটা জায়গাও পাচ্ছেন না ইকার্দি। ফলে নতুন মৌসুমে ইতালিতে ফিরতে ইচ্ছুক তিনি। আর সিআর সেভেনের বিকল্প হিসেবে তাকেও ভাবছে জুভেন্টাস।

গ্যাব্রিয়েল জেসুস: ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলার পছন্দের একাদশে নেই জেসুস। আর এই সুযোগটা নিতে পারে তুরিনের বুড়িরা। পর্তুগিজ তারকার বিকল্প হিসেবে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড হতে পারেন তাদের পছন্দ।

আঁতোয়া গ্রিজম্যান: সম্প্রতি স্কোয়াড শক্তিশালী করতে চার নতুন খেলোয়াড় দলে অন্তর্ভুক্ত করেছে বার্সেলোনা। তারা হলেন- সার্জিও অ্যাগুয়েরো, এরিক গার্সিয়া, এমারসন ও মেম্ফিস ডিপাই। এর মধ্যে শুধু এমারসন বাদে তিনজনই কোনো ফি ছাড়াই দলে এসেছেন। তারা আসায় ফরাসি ফরোয়ার্ড গ্রিজম্যানের জায়গাটা নড়বড়ে হয়ে গেছে। তাছাড়া তার বেতনভাতাও কম নয়। সবমিলিয়ে তাকে ছেড়ে দিতে পারলেই যেন বাঁচে কাতালানরা। জুভেন্টাস সন্তোষজনক প্রস্তাব দিতে পারলে তাকে ছেড়ে দেবে কাতালানরা।

এদিকে, গুঞ্জন শোনা যাচ্ছে, রোনালদো যেতে পারেন পিএসজিতে। আবার শোনা যাচ্ছে ফিরতে পারেন ম্যানইউতেও। এছাড়া তার নিজের সবচেয়ে পুরনো ক্লাব এফসি পোর্তোতেই ফিরে যেতে পারেন ফুটবল সুপারস্টার। তবে এর কোনকিছুই এখনও চূড়ান্ত নয়।
এর মধ্যে আগামী মৌসুমের জন্য রোনালদোকে ন্যু ক্যাম্পে নিয়ে আসা যায় কি না লাপোর্তা তার বোর্ডের বাকি সদস্যদের কাছে চিন্তা শেয়ার করেছেন।

বার্সার পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে সিআরসেভেনের এজেন্ট হোর্হে মেন্ডিসের সঙ্গে। এখন রোনালদোর উত্তর জানার অপেক্ষা। যদি ইতিবাচক থাকেন তিনি, তাহলে আলোচনা হতে পারে তার পারিশ্রমিক নিয়ে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.