Ronaldo-1905210658

Advertisement

স্পোর্টস ডেস্ক : মাত্র এক গোল দূরে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ৭০০তম গোল ছুঁতে। তার অনন্য এই মাইলফলক স্পর্শের ম্যাচে হেরে বসেছে পর্তুগাল। তাদের হারিয়ে ইউরো-২০২০ এর মূলপর্ব নিশ্চিত করেছে ইউক্রেন।

সোমবার রাতে ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগিজদের ২-১ গোলে হারিয়েছে ইউক্রেন। একই রাতে দারুণ খেলা ইংল্যান্ড ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বুলগেরিয়াকে। আর তুরস্কের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।

ঘরের মাঠের এই হারের রাতে ম্যাচের ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ৭০০-এর মাইলফলকে নাম লেখান সিআর সেভেন। জাতীয় দলের হয়ে ৯৫টি গোল করা রোনালদো পর্তুগাল ও ক্লাব ক্যারিয়ার মিলিয়ে অসাধারণ রেকর্ডটি স্পর্শ করলেন।

ইউক্রেনকে ম্যাচের ছয় মিনিটেই এগিয়ে দেন রোমান ইয়ারেমচুক। আর ২৭ মিনিটে আন্দ্রেই ইয়ারমোলেঙ্কো ব্যবধান দ্বিগুণ করেন। পরে রোনালদোর গোল একটি ব্যবধান কমায়।

এই জয়ের পর ‘বি’ গ্রুপে ৭ ম্যাচে ১৯ পয়েন্টে শীর্ষে ইউক্রেন। এক ম্যাচ কম খেলে পর্তুগাল ১১ পয়েন্টে দুইয়ে। ৬ ম্যাচে সার্বিয়া ১০ পয়েন্টে তিনে। মূলপর্বে ওঠার লড়াইয়ে সার্বদের সাথেই লড়াইটা হচ্ছে পর্তুগিজদের।

অন্যদিকে, ইংল্যান্ডের বড় জয়ে জোড়া গোল করেছেন রাহিম স্টার্লিং, ম্যাচের ৪৫ ও ৬৯ মিনিটে। তার আগে সপ্তম মিনিটেই খাতা খুলেছিলেন মার্কাস র‌্যাশফোর্ড। ২০ মিনিটে রস বার্কলে ব্যবধান দ্বিগুণ করেন, ৩২ মিনিটে তৃতীয় গোলটিও তারই। বাকি গোলটি হ্যারি কেনের, ম্যাচের ৮৫ মিনিটে।

এই জয়ে ‘এ’ গ্রুপে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল ইংল্যান্ড। সমান ম্যাচে ১২ পয়েন্টে দুইয়ে চেক রিপাবলিক, আর ১১ পয়েন্টে তিনে কসোভো।

রাতের অন্য ম্যাচে, বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছে তুরস্কের বিপক্ষে। প্রথম দেখায় তুরস্কের মাঠে ২-০ গোলে হেরেছিল তারা। ম্যাচের ৭৬ মিনিটে অলিভিয়ের জিরুদের গোলে অবশ্য লিড নিয়েছিল ফরাসিরাই। কিন্তু ৮২ মিনিটে কান আহান গোল পেলে পয়েন্ট হারাতে হয় তাদের।

গ্রুপ ‘এইচ’তে ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে তুরস্ক। সমান ম্যাচে সমান পয়েন্টে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে দুইয়ে ফ্রান্স। আইসল্যান্ড ১৫ পয়েন্ট নিয়ে তিনে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.