Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা রোনালদোর সঙ্গে ২ বছরের চুক্তি করল ম্যানইউ
খেলাধুলা ফুটবল

রোনালদোর সঙ্গে ২ বছরের চুক্তি করল ম্যানইউ

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 31, 20212 Mins Read

রোনালদোর সঙ্গে ২ বছরের চুক্তি করল ম্যানইউ

Advertisement

স্পোর্টস ডেস্ক: অবশেষে সকল জল্পনা-কল্পনা থামিয়ে দিয়ে দুই বছরের চুক্তিতে নিজের প্রাক্তন ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। আনুমানিক ২০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়েছে ইউনাইটেড।

২০১৮ সালে রোনালদো যখন জুভেন্তাসে যোগ দেন অনেকেই ভেবেছিলেন ১১ বছরের চ্যাম্পিয়নস লিগ শিরোপা খরা এবার বুঝি কাটাতে চলেছে ইতালির ক্লাবটি। আক্রমণভাগে রোনালদো-দিবালার উপস্থিতি যেকোন দলের রক্ষণভাগেরই দুশ্চিন্তার কারণ। তবে দুইটি লিগ শিরোপা জয় করলেও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা রয়ে গেছে অধরা। এদিকে সিআর সেভেনও হয়তো বুটজোড়া তুলে রাখার আগে আরও একবার উঁচিয়ে ধরতে চান চ্যাম্পিয়নস লিগ ট্রফি।

ইতোমধ্যেই ম্যানচেস্টারে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে ফেলেছেন রোনালদো। তার সাথে চুক্তির আনুষ্ঠানিকতাও সেরে ফেলেছে প্রিমিয়ার লিগের দলটি। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে দলটি জানায়, ‘ম্যানচেস্টার ইউনাইটেড আনন্দের সাথে ঘোষণা করছে রোনালদোর সাথে দুই বছরের চুক্তির কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে এবং প্রয়োজনে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হতে পারে।’

এর আগেই অবশ্য রোনালদোর বিদায় নিশ্চিত করেছে জুভেন্তাস। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে তারা জানায়, ‘২০১৮ সালের ১০ই জুলাই বিশ্ব ফুটবলের দুই আইকন একে অপরের সঙ্গে সংযুক্ত হয়। অবশেষে রোনালদো এবং জুভেন্তাসের একসঙ্গে পথচলা শেষ হলো।’

জুভেন্তাসের হয়ে তিন মৌসুমে ১০০ এর বেশি গোল করা একমাত্র খেলোয়াড় রোনালদো। জুভেন্তাসের জার্সিতে ১৩৩ খেলায় ১০১ গোল তার।

জুভেন্তাস ছেড়ে ২৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলেন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। রোনালদোর পুনরায় ঘরে ফেরা নিয়ে উচ্ছ্বসিত ম্যান ইউ শিবিরও।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Mbappy

বিশ্বকাপে স্বপ্নভঙ্গের পর এমবাপ্পের আক্ষেপ

July 15, 2026
Messi

ফুটবল ইতিহাসের সবচেয়ে রহস্যময় ছবি

July 15, 2026
স্পেনের কোচ

ফাইনালে প্রতিপক্ষ হিসেবে যে দলকে চাচ্ছেন স্পেনের কোচ

July 15, 2026

Latest News

Mbappy

বিশ্বকাপে স্বপ্নভঙ্গের পর এমবাপ্পের আক্ষেপ

Messi

ফুটবল ইতিহাসের সবচেয়ে রহস্যময় ছবি

স্পেনের কোচ

ফাইনালে প্রতিপক্ষ হিসেবে যে দলকে চাচ্ছেন স্পেনের কোচ

ICC

নতুন বৈশ্বিক টুর্নামেন্ট আনছে আইসিসি

WorldCup

আর্জেন্টিনা না ইংল্যান্ড? জুয়ার বাজারে বিশ্বকাপ ফাইনালে এগিয়ে কারা

আর্জেন্টিনা

সেমিফাইনালের আগে আর্জেন্টিনার কোচের মুখে বাংলাদেশের নাম কেন?

আর্জেন্টিনাকে বিশ্বকাপ

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর

ম্যারাডোনা

‘ম্যারাডোনা যা করেছিলেন, সেটা শুধু মেসিই পারবেন’

Argentina

আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, কারা যাবে ফাইনালে? জানাল সুপারকম্পিউটার

আর্জেন্টিনা

ইংল্যান্ডকে হারানো আর্জেন্টিনার কাছে যুদ্ধ জয়ের সমান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa