Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা রোনালদো-দিবালার গোলে জয়ে ফিরল জুভেন্টাস
খেলাধুলা ফুটবল

রোনালদো-দিবালার গোলে জয়ে ফিরল জুভেন্টাস

By জুমবাংলা নিউজ ডেস্কএপ্রিল 8, 20212 Mins Read

Advertisement

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর ঘরোয়া লিগ সিরি ‘আ’তেও সময়টা ভালো যাচ্ছিল না ইতালিয়ান চ্যাম্পিয়ন ক্লাব জুভেন্টাসের। প্রথমে বেনেভেনতোর কাছে ০-১ গোলে হার, পরে তুরিনোর সঙ্গে হয় ২-২ গোলে ড্র। যার ফলে শিরোপার দৌড়েও বেশ পিছিয়ে যায় তুরিনের ওল্ড লেডিরা।

তবে দুই ম্যাচ পর ঘুরে দাঁড়িয়েছে আন্দ্রে পিরলোর শিষ্যরা। নিজেদের ঘরের মাঠে তুলনামূলক শক্তিশালি নাপোলিকে ২-১ গোলে হারিয়েছে জুভেন্টাস। দলের জয়ে গোল দুইটি করেছেন সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং প্রায় তিন মাস পর মাঠে ফেরা পাওলো দিবালা।

প্রাথমিকভাবে গত ৪ অক্টোবর হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু নাপোলির দুজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় স্বাস্থ্য বিভাগের বিধিনিষেধের কারণে ম্যাচ খেলতে তখন তুরিনে যেতে পারেনি তারা। তখন সেই ম্যাচে নাপোলিকে ৩-০ গোলে হারের শাস্তি দেয় সিরি আ শৃঙ্খলা কমিটি, পাশাপাশি কেটে নেয়া হয় ১ পয়েন্ট।

এ শাস্তির বিরুদ্ধে আপিল করে জিতে যায় নাপোলি। তখন আবার শাস্তি প্রত্যাহারের পাশাপাশি পুনরায় ১৭ মার্চ ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হয়। কিন্তু দুই দলের অনুরোধে তা পিছিয়ে যায় আরেক দফা। যা মাঠে গড়ালো বুধবার (৭ এপ্রিল) রাতে।

নিজেদের ঘরের মাঠে ম্যাচ হলেও খুব একটা আধিপত্য বিস্তার করতে পারেনি জুভেন্টাস। তাদের বিপক্ষে সমানে সমান লড়েছে নাপোলি। তবে ম্যাচের ১৩ মিনিটেই দলকে এগিয়ে দেয়ার কাজটি দারুণভাবে করেন রোনালদো। ফ্রেডরিখ চিয়েসার পাস থেকে চলতি লিগে নিজের ২৫তম গোলটি করেন রোনালদো।

দ্বিতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয় আরও এক ঘণ্টা। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৩ মিনিটে স্কোরশিটে নাম তোলেন দিবালা। বদলি হিসেবে নামার তিন মিনিটের মাথায় রদ্রিগো বেন্টাঙ্কুরের পাস থেকে বাম পায়ের শটে জালের ঠিকানা খুঁজে নেন এ আর্জেন্টাইন ফরোয়ার্ড। ম্যাচের একদম শেষদিকে পেনাল্টি থেকে একটি গোল শোধ করে নাপোলি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ব্যাটিংয়ে

টস জিতল অস্ট্রেলিয়া, ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ

জুন 9, 2026
টুর্নামেন্ট

শেষ ম্যাচে মালদ্বীপকে হারাতে না পেরে টুর্নামেন্ট ছাড়ল বাংলাদেশ

জুন 9, 2026
ঢুকতে দিল না

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিল না যুক্তরাষ্ট্র

জুন 9, 2026
Latest News
ব্যাটিংয়ে

টস জিতল অস্ট্রেলিয়া, ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ

টুর্নামেন্ট

শেষ ম্যাচে মালদ্বীপকে হারাতে না পেরে টুর্নামেন্ট ছাড়ল বাংলাদেশ

ঢুকতে দিল না

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিল না যুক্তরাষ্ট্র

স্বস্তির খবর

নেইমারকে নিয়ে স্বস্তির খবর দিলো ব্রাজিল

সিরিজ

১৫ বছর পর দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে মুখোমুখি বাংলাদেশ-অস্ট্রেলিয়া

বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল

বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে

বিসিবির পরিচালকের পদত্যাগ

নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালকের পদত্যাগ

বিশ্বকাপে সুযোগ

বন্ধুর বিয়েতে গিয়ে বিশ্বকাপে সুযোগ

ইয়ামাল

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখবেন ইয়ামাল

বিশ্বকাপ অফিসিয়াল বল

বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলের বিবর্তন: ১৯৭০–২০২৬

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa