Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ফুটবল রোনালদো-নেইমারদের নিয়ে সৌদি সরকারের বড় সিদ্ধান্ত!
ফুটবল

রোনালদো-নেইমারদের নিয়ে সৌদি সরকারের বড় সিদ্ধান্ত!

By Saumya SarakarJuly 6, 20242 Mins Read

রোনালদো-নেইমারদের নিয়ে সৌদি সরকারের বড় সিদ্ধান্ত!

Advertisement
স্পোর্টস ডেস্ক : কোচ এরিক টেন হ্যাগের সঙ্গে বনিবনা না হওয়ায় ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর তারার মেলা বসতে থাকে সৌদি প্রো লিগ।

এতে বেড়েছে প্রচার এবং প্রসার। তাই নিজ দেশের ফুটবল লিগ নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।

সিআরসেভেনের পর নেইমার, করিম বেনজেমা, এনগালো কান্তে, সাদিও মানের মতো ইউরোপ মাতানো তারকারা পাড়ি জমান সৌদি আরবে। এতে প্রচার এবং প্রসার বৃদ্ধি পাওয়ায় বেড়েছে আয়। সেই আয় আরও বাড়াতে চায় সৌদি সরকার।

সৌদি প্রো লিগের চারটি ক্লাব বেসরকারি মালিকদের দ্বারা পরিচালিত। ইউরোপা মাতানো তারকাদের ভিড় করায় রাজকোষ ভরছে এই চার ক্লাব থেকে। এ কারণে লিগের বাকি ক্লাবকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

১৮টি ক্লাব খেলে সৌদি প্রো লিগে। এর মধ্যে আল নাসের, আল হিলাল, আল আহলি ও আল ইত্তিহাদ পরিচালিত হয় বেসরকারি মালিকানায়। রোনালদো-সাদিও মানে খেলছেন আল নাসেরে।

বড় অঙ্কের প্রস্তাব দিয়ে লিওনেল মেসিকে রাজি করাতে না পারলেও নেইমারকে দলে ভেড়ায় আল হিলাল। ফরাসি তারকা বেনজেমা যোগ দেন আল ইত্তিহাদে। ইউরোপে মাতানো ফুটবলাররা এই ক্লাবগুলোতে যোগ দেওয়ায় স্বাভাবিকভাবে মান বেড়েছে।

এতে পিছিয়ে পড়ে বাকি ক্লাব গুলো। ফলে মৌসুমজুড়ে লিগে দাপট দেখাচ্ছে ক্লাবগুলো। সদ্য শেষ হওয়ায় সৌদি প্রো লিগ জিতেছে আল হিলাল। টানা ৩৪ ম্যাচে জয় পেয়েছে ক্লাবটি।

এই চার ক্লাবের মালিকানায় রয়েছে সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড। দেশের সবচেয়ে বড় তেল সরবরাহকারী প্রতিষ্ঠান এটি। গত বছর দলবদলের বাজারে চারটি ক্লাবের জন্য তারা ব্যয় করে প্রায় ৮ হাজার কোটি টাকা।

দলবদলে এরচেয়ে বেশি অর্থ ব্যয় হয়েছে কেবল ইংলিশ প্রিমিয়ার লিগে। এতে কর বাবদ অনেক টাকা পেয়েছে সৌদি সরকার। এ কারণে বাকি ক্লাবগুলোকেও বেসরকারি খাতে ছেড়ে দিতে চাইছে তারা।

সৌদি সরকারের ক্রীড়ামন্ত্রী জানান চলতি বছর আগস্টের মধ্যে আল নাহদা, আল জুলফি, আস আনসার, আল ওখদুদ, আল ওরোইবা ও আল খোলোউদকে বেসরকারি খাতে বিক্রি করে দেওয়া হবে।

ক্লাবগুলোর আর্থিক অবস্থা, প্রশাসন ও অবকাঠামো খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে ক্লাবগুলোর মালিকানা কারা পাবে। পরের ধাপে অন্য আটটি ক্লাবকে বেসরকারি খাতে বিক্রি করা হবে।

ধারণা করা হচ্ছে ক্লাবগুলোকে বেসরকারি খাতে ছেড়ে দিলে প্রতি বছর কর বাবদ ৪ হাজার কোটি টাকা আয় হবে সরকারের। এই সিদ্ধান্তের ফলে অর্থ জোগানের পাশাপাশি দেশের ফুটবলকে আরও উন্নত করবে বলে বিশ্বাস সৌদি সরকারের।

ইউরো কাপের সেমিতে ফ্রান্স, কাঁদলেন রোনালদো

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
উয়েফা

লাল কার্ডের নিয়ম বদলে ফিফা সীমা অতিক্রম করেছে : উয়েফা

July 6, 2026
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

July 6, 2026
রোনালদো

অবশেষে রোনালদো জানিয়ে দিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ

July 6, 2026

Latest News

উয়েফা

লাল কার্ডের নিয়ম বদলে ফিফা সীমা অতিক্রম করেছে : উয়েফা

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

রোনালদো

অবশেষে রোনালদো জানিয়ে দিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মিশরের বাঁশি

ফ্রান্সের হাতে আর্জেন্টিনা-মিশরের বাঁশি

আর্জেন্টিনা-মিশর ম্যাচে

আর্জেন্টাইনকে লাল কার্ড দেখানো রেফারি আর্জেন্টিনা-মিশর ম্যাচে

রোনালদোর বান্ধবী

বিশ্বকাপের মাঝেই মেসির বউকে বিশেষ উপহার পাঠালেন রোনালদোর বান্ধবী

কোয়ার্টার ফাইনাল

কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড

Vini

পেনাল্টি বিতর্কে মুখ খুললেন ভিনিসিউস

আনচেলত্তি

এখানেই শেষ নয়, ব্রাজিলের জন্য ‘নতুন চক্রের শুরু’ দেখছেন আনচেলত্তি

WorldCup

বিশ্বকাপের শেষ আটে উঠেছে কারা, জেনে নিন সব ম্যাচের সূচি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa