Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় ‘রোহিঙ্গাদের জন্য এত দরদ থাকলে আপনি নিয়ে যান’
জাতীয়

‘রোহিঙ্গাদের জন্য এত দরদ থাকলে আপনি নিয়ে যান’

By জুমবাংলা নিউজ ডেস্কমে 23, 20202 Mins Read

Advertisement

জুমবাংলা ডেস্ক : নতুন করে রোহিঙ্গাদের আশ্রয়ের জন্য বাংলাদেশকে চাপ না দিতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। একই সঙ্গে আশ্রিত ১১ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশ থেকে নিয়ে গিয়ে আশ্রয় দিতে ওই দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ওই আহ্বান জানান।

সম্প্রতি এক ইউরোপীয় রাষ্ট্রদূতের সঙ্গে আলাপের কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেদিন ইউরোপীয় রাষ্ট্রদূত এসেছিলেন। তাঁকে বললাম, দেখেন, আমাদের দেশে মাথাপিছু বার্ষিক আয় হলো দুই হাজার ডলার। আর আপনাদের হলো ৫৬ হাজার ডলার। আর আমার এখানে এক হাজার ২০০ লোক প্রতি বর্গমাইলে থাকে। আর আপনার দেশে ১৫ জন লোক প্রতি বর্গমাইলে থাকে। আপনি নিয়ে যান না কেন রোহিঙ্গাদের? আপনার যদি অত দরদ থাকে, আরো ভালো জীবন দেবেন, নিয়ে যান আপনারা। অসুবিধা কী? আমরা কাউকে আটকাব না। রিলোকেট দেম (অন্যত্র স্থানান্তর করুন)। যেকোনো দেশে নিয়ে যান।’

রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের প্রসঙ্গ তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাঁদের দেশে নিয়ে যান না কেন? ক্যালিফোর্নিয়া অভিবাসীদের ভূমি। সেখানে নিয়ে যান আপনারা। কাউকে দিতে আমাদের আপত্তি নেই।’

রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশের ওপর চাপের সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আন্দামান সাগর, ভারত মহাসাগরে যখনই ঝামেলা হয় তখন সবাই খালি বাংলাদেশের দিকে তাকিয়ে থাকে। আপনারা ওদের আশ্রয় দেন। ভাবখানা এমন, যেহেতু আমরা আগে ১১ লাখকে দিয়েছি, বাকিগুলোরও দেব। রোহিঙ্গা দুনিয়া যেখানে হবে তাকেও আপনারা সাহায্য করেন।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বলেছি যে আমরা পারব না। আমাদের আর কোনো জায়গা নেই। আর অন্যদের একটা দায়িত্ব আছে।’

তিনি বলেন, ‘রোহিঙ্গা আমাদের একার সমস্যা না। এটা বিশ্বের সমস্যা। উপকূলীয় দেশগুলো এদের নিতে পারে। কিংবা অন্যরাও নিতে পারে। বড় বড় যাঁরা মাতব্বর, যাঁরা সারাক্ষণ আমাদের উপদেশ দেন, আদেশ করেন, তাঁরাও নিতে পারেন। তাঁদের জায়গার কোনো অভাব নেই।’

ভাসানচরে রোহিঙ্গাদের আশ্রয় নিয়ে মানবিক সহায়তা সংস্থাগুলোর বিরোধিতার সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাঁদের উদ্বেগ হলো, ভাসানচর একটু দূরে। তাঁরা সহজে যেতে পারবেন না। কক্সবাজারে তাঁরা কুতুপালংয়ে থাকলে ১৫ মিনিটের ড্রাইভ (গাড়ি চালানোর পথ) হচ্ছে কক্সবাজার। সেটি একটি রিসোর্ট সিটি। সেখানে আমাদের চার-পাঁচতারা হোটেল আছে।’

তিনি বলেন, ‘ওখানে (ভাসানচরে) কিন্তু এ ধরনের হোটেলটোটেলের ব্যবস্থা নেই। লোক গেলে হোটেলটোটেল হবে। এখনো হয়নি। আর ওখানে সমুদ্রপথে যেতে হবে। সমুদ্রে ঘণ্টাখানেক লাগবে। আমরা এখন ওখানে বোট সার্ভিস চালু করছি।’

তিনি আরো বলেন, ‘তাঁরা সার্ভিস বোট চালু করেন না কেন? তাঁদের তো টাকার অভাব নেই।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভাসানচরে জাহাজে করে খাওয়াদাওয়া নিতে খরচ হবে বলে মানবিক সহায়তা সংস্থাগুলো অভিযোগ করে আসছে। কিন্তু বিশ্ব খাদ্য কর্মসূচির (ডাব্লিউএফপি) প্রধান কর্মকর্তা তাঁর সঙ্গে ফোনালাপে বলেছেন, খরচ আসলে খুব বেশি হবে না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
জাতীয় বাজেট

ইতিহাসের সবচেয়ে বড় বাজেট নিয়ে আজ সংসদে যাচ্ছে তারেক রহমানের সরকার

জুন 11, 2026
বরাদ্দ

নতুন পে-স্কেলের জন্য আপাতত আলাদা বরাদ্দ থাকছে না!

জুন 11, 2026
বাজেট

বাজেটে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

জুন 11, 2026
Latest News
জাতীয় বাজেট

ইতিহাসের সবচেয়ে বড় বাজেট নিয়ে আজ সংসদে যাচ্ছে তারেক রহমানের সরকার

বরাদ্দ

নতুন পে-স্কেলের জন্য আপাতত আলাদা বরাদ্দ থাকছে না!

বাজেট

বাজেটে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

ঐক্যবদ্ধ

একসঙ্গে থাকলে ফুলের পাপড়ি দিয়ে হীরার কলিজা কাটা সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী

সরবরাহ বন্ধ

যেসব এলাকায় আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বজ্রসহ বৃষ্টি

৭ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কা

শিক্ষার্থী

প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

পুশইন

পুশইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির নজরদারি ও মাইকিং

দেশের সীমান্ত পাহারা

দেশের সীমান্ত পাহারার বিস্ময়কর মর্যাদা ও ফজিলত

উদ্ভাবনী

উদ্ভাবনী শিক্ষা উদ্যোগ দেশজুড়ে ছড়িয়ে দিতে চায় সরকার: ববি হাজ্জাজ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa