জুমবাংলা ডেস্ক : রোহিঙ্গা ইস্যুতে বিশৃঙ্খলা ও উসকানি দিয়ে বিরোধী দল চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

images (1)

Advertisement
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগের কার্যালয়ে জেলার ৮টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকারের উদ্যোগের ঘাটতি নেই, বিশৃঙ্খলা ও উসকানি না দিয়ে এই সমস্যা সমাধানে সরকারকে সহযোগিতা করুন। কারণ এই দেশটা আমাদের সকলের।

সরকার রোহিঙ্গা সংকট মোকাবিলায় বসে নেই জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সরকারের কূটনৈতিক চেষ্টা অব্যাহত রয়েছে। সে লক্ষ্যে অসুস্থ শরীর নিয়েও জাতিসংঘের অধিবেশনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে চীন-ভারতের সঙ্গেও আলোচনা করা হচ্ছে। যেহেতু তাদের ভূমিকাটা বেশি কাজে আসবে।

রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত বিভিন্ন এনজিও প্রসঙ্গে তিনি বলেন, কিছু কিছু এনজিও রোহিঙ্গাদের বিএনপির মতো উসকে দিচ্ছে। কোনো এনজিও যদি মানবিক সেবার আড়ালে দেশের স্বার্থবিরোধী কাজ করে তাহলে তাদের আমাদের দরকার নেই। প্রয়োজনে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-দফতর সম্পদ ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমূখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google