Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক রোহিঙ্গা ইস্যু: পরিস্থিতি স্বাভাবিক হলে মিয়ানমারের সাথে আলোচনা শুরু
আন্তর্জাতিক জাতীয়

রোহিঙ্গা ইস্যু: পরিস্থিতি স্বাভাবিক হলে মিয়ানমারের সাথে আলোচনা শুরু

By Mohammad Al AminFebruary 11, 20213 Mins Read

রোহিঙ্গা ইস্যু: পরিস্থিতি স্বাভাবিক হলে মিয়ানমারের সাথে আলোচনা শুরু

Advertisement

জুমবাংলা ডেস্ক: মিয়ানমারে সামরিক বাহিনী ক্ষমতা নেয়ার পর রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশের সাথে নতুন করে কোনও যোগাযোগ হয়নি৷ নতুন আলোচনা কবে শুরু হবে তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না৷ খবর ডয়চে ভেলের।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা নিশ্চয়ই নতুন করে আরও আলোচনার উদ্যোগ নেব৷

তিনি বলেন, মিয়ানমারের সাথে আমাদের যোগাযোগ খুবই সীমিত৷ তবে তারা আমাদের রাষ্ট্রদূতকে একটি চিঠি দিয়েছে৷ যেটা হয়তো সবাইকে দিয়েছে৷ তাতে তারা ইতিবাচক মনোভাব দেখিয়েছে৷ ওখানে যারা উদ্বাস্তু আছে তাদের সাথে তারা দেখা করেছে৷ তাদের আশ্রয়ের ব্যবস্থা করবে৷ আর আমাদের যেটা চিঠিতে বলেছে তা হলো রিপ্যাট্রিয়েশন প্রসেসটা চলমান৷ এপর্যন্ত এটাই গুড নিউজ৷

তিনি আরও বলেন, বাংলাদেশ এখনও মিয়ানমারের পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে৷ যখন অবস্থা অনুকূলে আসবে তখন আলোচনার উদ্যোগ নেয়া হবে৷

মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসও এব্যাপারে নতুন কোনও খবর জানাতে পারেনি৷ তাদের কাছেও রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সামরিক সরকারের দিক থেকে নতুন কোনও তথ্য নাই৷

মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী বৃহস্পতিবার বিকেলে জানান, ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কোনও আলাপ বা যোগাযোগ হতে পারে সেটা আমি জানি না৷ তবে এখন পর্যন্ত নতুন কিছু হয়নি৷ এখানে একটা চেঞ্জ হলো এক সপ্তাহ হয়নি৷ এই এক সপ্তাহে নতুন করে কিছু হয়নি৷ আগের গুলোই চলমান৷

নতুন সামরিক সরকারের সঙ্গে তার কোনও যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না যোগাযোগ হয়নি৷ এখানে একটা ট্রানজিশন পিরিয়ড চলছে৷ এখানে বিক্ষোভ আছে৷ ট্রানজিশন হতে একটু সময় লাগে৷

জানা গেছে, মিয়ানমারের সামরিক বাহিনীর ক্ষমতা দখলের ব্যাপারে আন্তর্জাতিক প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হচ্ছে৷ সেটা দেখে মিয়ানমারের সাথে রোহিঙ্গা ইস্যুতে যোগাযোগের কৌশল নির্ধারণ করা হবে৷ তবে রোহিঙ্গা ইস্যুকে বাংলাদেশ এক নাম্বারেই রাখছে৷

মিয়ানমারের সামরিক প্রধান মিন অং হ্লেইং তার প্রথম ভাষণে বাংলাদেশ থেকে ‘বাস্তুচ্যুত’ ব্যক্তিদের ফেরত নেয়ার কথা বলেছেন৷ ব্যাপারে যে চুক্তি আছে তাতেও কোনও প্রভাব পড়বে না৷ বাংলাদেশের সঙ্গে চুক্তি আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করা হবে৷

এই আলোচনাটা খুব দ্রুত শুরু করা দরকার বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত এবং মিয়ানমারে বাংলাদেশের সাবেক সামরিক এটাশে মেজর জেনারেল (অব.) শহীদুল হক৷

তিনি বলেন, মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্বের যে দেশের যে ধরনের উদ্বেগই থাকুক না কেন, বাংলাদেশের উদ্বেগ হওয়া উচিত রোহিঙ্গা ইস্যু৷ এই ইস্যুতে নতুন করে চাপ সৃষ্টি করা প্রয়োজন৷ বিশ্বের কয়েকটি দেশ যে সামরিক শাসন বিরোধী চাপ দিচ্ছে সেই সুযোগ বাংলাদেশকে কাজে লাগাতে হবে৷

যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন মিয়ানমারের জেনারেলদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে৷

যুক্তরাষ্ট্রে থাকা মিয়ানমারের ১০০ কোটি ডলারের সরকারি তহবিলে সামরিক জান্তা যাতে হাত দিতে না পারে সেই ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র৷ জো বাইডেন এ সংক্রান্ত নির্বাহী আদেশে অনুমোদন দিয়েছেন৷

কিন্তু শহীদুল হক মনে করেন, এই নিষেধাজ্ঞা যথেষ্ট নয়৷ তাদের ওপর আরও বড় ধরনের বাণিজ্যিক নিষেধাজ্ঞা প্রয়োজন৷ আর মিয়ানমার রোহিঙ্গাদের ব্যাপারে যে কথা বলছে তাতে সহজেই বিশ্বাস স্থাপন করা ঠিক হবে না৷

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mohammad Al Amin
  • X (Twitter)

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.

Related Posts
নবম পে-স্কেল

তিন নয়, দুই ধাপে বাস্তবায়ন হতে পারে নবম পে-স্কেল

June 28, 2026
health minister

সরকারি আদেশে আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল, সংসদে মন্ত্রী বললেন স্থগিত

June 28, 2026
ফ্ল্যাট বানাবে সরকার

দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার

June 28, 2026

Latest News

নবম পে-স্কেল

তিন নয়, দুই ধাপে বাস্তবায়ন হতে পারে নবম পে-স্কেল

health minister

সরকারি আদেশে আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল, সংসদে মন্ত্রী বললেন স্থগিত

ফ্ল্যাট বানাবে সরকার

দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার

ভূমিকম্প

ধ্বংসস্তূপের নিচে ছেলের কান্না শুনেও অপেক্ষায় মা, ফুরিয়ে আসছে সময়

শেখ হাসিনা

এ বছরই আমি দেশে ফিরব : শেখ হাসিনা

ডিএমপি

তুরাগ নদে মরদেহ উদ্ধার নিয়ে ছড়ানো তথ্য ভুয়া : ডিএমপি

BCS

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার ১৩২০ জন

pmo

উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

Pram

বাংলাদেশি কাজল ও ভারতীয় তরুণের প্রেমের গল্প পাল্টে দিলো একটি ফোনকল

১০০০ ও ৫০০ টাকা

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবি মাহবুব উদ্দিন খোকনের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa