Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় রোহিঙ্গা প্রত্যাবাসন পরিস্থিতি মূল্যায়ন করবে বাংলাদেশ, চীন ও মিয়ানমার
জাতীয় স্লাইডার

রোহিঙ্গা প্রত্যাবাসন পরিস্থিতি মূল্যায়ন করবে বাংলাদেশ, চীন ও মিয়ানমার

By জুমবাংলা নিউজ ডেস্কসেপ্টেম্বর 24, 2019Updated:সেপ্টেম্বর 24, 20193 Mins Read

জুমবাংলা ডেস্ক: রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রকৃত পরিস্থিতি মূল্যায়নের জন্য একটি ‘ত্রিপক্ষীয় যৌথ কার্যনির্বাহী ব্যবস্থা’ গঠনে সম্মত হয়েছে বাংলাদেশ, চীন ও মিয়ানমার। খবর ইউএনবি’র।

রোহিঙ্গা
ফাইল ছবি
Advertisement

সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে চীন ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে একটি যৌথ বৈঠকের পর এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

সাংবাদিকদের তিনি জানান, বাংলাদেশ, চীন এবং মিয়ানমার যৌথভাবে রোহিঙ্গা প্রত্যাবাসন পরিস্থিতির মূল্যায়ন করবে। কিছু আপত্তি থাকা সত্ত্বেও চীনের প্রস্তাবে রাজি হয়েছে মিয়ানমার। অক্টোবরে ত্রিপক্ষীয় কার্যনির্বাহী সংস্থার প্রথম বৈঠক হওয়ার কথা রয়েছে।

যদিও মিয়ানমার দাবি করেছে যে তারা তাদের নাগরিকদের ফিরিয়ে নেয়ার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিয়েছে, তবে বাংলাদেশ জানিয়েছে, মিয়ানমার এখনও রোহিঙ্গাদের মাঝে আস্থা ও বিশ্বাস আনতে পারেনি। তারা নিজ দেশে তখনই ফিরে যাবে, যখন তারা মনে করবে মিয়ানমারে ফেরার পর তারা নিরাপদে থাকবে ও স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে।

ড. মোমেন বলেন, তবে একটি সুসংবাদ হচ্ছে মিয়ানমার যত দ্রুত সম্ভব তাদের নাগরিকদের ফিরিয়ে নেয়ার বিষয়ে রাজি হয়েছে।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে বাংলাদেশ বর্তমানে ১১ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে যাচ্ছে, যাদের বেশিরভাগ কক্সবাজার দিয়ে এসেছে। রাখাইনে রাজ্যে উপযুক্ত পরিবেশ না থাকার কারণে রোহিঙ্গারা তাদের জন্মভূমিতে ফিরে যেতে রাজি হয়নি। এজন্য রোহিঙ্গা প্রত্যাবাসনের দুদফা প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের সম্পৃক্ততা ‘অনেক বেশি কার্যকর’ ভূমিকা রাখবে উল্লেখ করে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্বের বিভিন্ন দেশের ব্যাপক সম্পৃক্ততা প্রয়োজন।

তিনি বলেন, ‘আমরা দেখেছি মিয়ানমারে চীনের অনেক বেশি সম্পৃক্ততা রয়েছে। যা খুব ভালো একটা ব্যাপার।’

হাইকমিশনার বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গারা যাতে তাদের জন্মভূমি মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপদে, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণভাবে ফিরে যেতে পারে তা নিশ্চিত করতে কাজ করছে।’

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং সম্প্রতি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে প্রয়োজনীয় সমাধান ও মধ্যস্থতার জন্য ‘সক্রিয়ভাবে’ কাজ করতে চীনারা তৈরি আছে।

‘চীনারা যেমন বলেন, প্রতিবেশীরা হলো পরিবারের সদস্যদের মতো যারা একে অপরের পাশে দাঁড়ায়। যদি প্রয়োজন হয় দুই প্রতিবেশী এবং বন্ধুদের সহায়তার ক্ষেত্রে চীনারা পিছিয়ে থাকবে না,’ উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রদূত জিমিং সম্প্রতি কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলো পরিদর্শন করেছেন যা এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা, উন্নতি ও সমৃদ্ধি বাড়ানোর ক্ষেত্রে চীনাদের ‘দৃঢ় সংকল্প’র প্রতিফলন বলে মনে করছেন।

রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যাবে এটা বিশ্বাস করেন কিনা এমন প্রশ্নের জবাবে ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘তিনি বিশ্বাস করেন তারা ফেরত যাবেন। রাখাইন রাজ্যে অনুকূল পরিবেশ থাকলে রোহিঙ্গারা শেষ পর্যন্ত তাদের বাড়িতে ফিরে যেতে চায়।’

ব্রিটিশ কূটনীতিক রাখাইন রাজ্যে ফিরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরির ওপর জোর দিতে বলেন, যাতে রোহিঙ্গারা নিরাপদে ফিরে যেতে পারে।

মিয়ানমারের ওপর ‘বিশ্বব্যাপী ব্যাপক অস্ত্র নিষেধাজ্ঞা’ আরোপের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) প্রতি ফের আহ্বান জানিয়েছে ইউরোপীয় সংসদ (ইপি)।

এছাড়াও তারা মিয়ানমারকে প্রত্যক্ষ ও পরোক্ষ অস্ত্র সরবরাহ, সকল ধরনের অস্ত্র বিক্রয় বা স্থানান্তর, যুদ্ধোপকরণ, অন্যান্য সামরিক ও নিরাপত্তা সরঞ্জামাদি স্থানান্তর, পাশাপাশি প্রশিক্ষণ বা অন্যান্য সামরিক বা নিরাপত্তা সহায়তা বাতিল করার আহ্বান জানিয়েছে।

ইউরোপীয় সংসদ এর সর্বশেষ প্রস্তাবে আন্তর্জাতিক আইনের আওতায় গুরুতর অপরাধের জন্য দায়ী বলে মনে করা হয়েছে মিয়ানমারের এমন ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দ করার মতো ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনএসসি’র প্রতি আহ্বান জানিয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আশুরার ছুটি

আশুরার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দুঃসংবাদ

জুন 16, 2026
সম্পাদক ড. মাহমুদুর রহমান

‘ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই’

জুন 16, 2026
মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর মতো তাজা আম যুক্তরাষ্ট্রে পাওয়া যায় না : মার্কিন রাষ্ট্রদূত

জুন 16, 2026
Latest News
আশুরার ছুটি

আশুরার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দুঃসংবাদ

সম্পাদক ড. মাহমুদুর রহমান

‘ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই’

মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর মতো তাজা আম যুক্তরাষ্ট্রে পাওয়া যায় না : মার্কিন রাষ্ট্রদূত

parliament

সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মানতে হবে : স্পিকার

বাংলাদেশের সঙ্গে জার্মানির সম্পর্ক

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ ও জার্মানি

বাণিজ্য সচিব

নতুন বাণিজ্য সচিব নিয়োগ দিল সরকার

হজ শেষে দেশে ফিরেছেন ৫হাজিরা

হজ শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজারের বেশি হাজি, ফিরতি ফ্লাইট চলবে ১ জুলাই পর্যন্ত

আগ্রহ

শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহ সুইস কোম্পানি সুইচপোর্টের

মির্জা

মির্জা আব্বাসের স্ত্রীকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নিয়োগ

tarique

বিশ্বকাপ ফুটবলে কোন দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa