Advertisement
জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় যথাযথ তদন্ত দাবি করেছে বিএনপি। মঙ্গলবার (২৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিএনপির বৈদেশিক যোগাযোগ কমিটির (এফ.আর.সি) চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী এই দাবি জানান।

বিজ্ঞপ্তিতে ক্ষতিগ্রস্থ রোহিঙ্গাদের প্রতি সমবেদনা জানিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতি মানবিক কারণে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আমির খসরু। তাৎক্ষণিকভাবে যেসকল স্বেচ্ছাসেবক জীবনের ঝুঁকি নিয়ে দুর্ঘটনা নিয়ন্ত্রণে এনেছেন তাদেরকে অভিনন্দন জানান তিনি।

তিনি আরও বলেন, ১১ লক্ষ রোহিঙ্গা সম্প্রদায় মিয়ানমারের বৈধ নাগরিক। জোর করে তাদেরকে নিজ বাসভূমি থেকে উচ্ছেদ করে বাংলাদেশে তাড়িয়ে দেয়া হয়েছে যা একটি ক্ষুদ্র জাতি সত্ত্বাকে নির্মূল করার চরম বহিঃপ্রকাশ। বাংলাদেশ মানবিক কারণে তাদেরকে আশ্রয় দিলেও মিয়ানমারের নাগরিক অধিকারসহ রোহিঙ্গাদের গ্রহণ করতে মিয়ানমারকে বাধ্য করাই এই সমস্যার সমাধান। সংশ্লিষ্ট সকল পক্ষসহ আন্তর্জাতিক মহল কর্তৃক রোহিঙ্গা প্রত্যাবর্তনে মিয়ানমারের উপর সম্মিলিত চাপ প্রয়োগ করার জন্য তিনি আহ্বান জানান।

উল্লেখ্য, কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে আগুনের ঘটনায় আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত ১১ জনের লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এখানকার চারটি ক্যাম্পের ১০ হাজারের বেশি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গৃহহীন হয়ে অর্ধ লক্ষাধিক রোহিঙ্গা কক্সবাজার-টেকনাফ সড়কের পাশে, পাহাড়, জঙ্গলে আশ্রয় নিয়েছে। ঘটনা তদন্তে আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.