Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক রোহিঙ্গা সংকট নিরসনে মস্কোকে ত্রিপক্ষীয়ভাবে কাজ করার প্রস্তাব ঢাকার
আন্তর্জাতিক জাতীয় স্লাইডার

রোহিঙ্গা সংকট নিরসনে মস্কোকে ত্রিপক্ষীয়ভাবে কাজ করার প্রস্তাব ঢাকার

By Hasan Majorজুলাই 19, 20212 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: রোহিঙ্গা সংকট নিরসনে মস্কোকে বাংলাদেশ, রাশিয়া ও মিয়ানমারের মধ্যে ত্রিপক্ষীয় উদ্যোগ নেয়ার প্রস্তাব দিয়েছে ঢাকা। মিয়ানমারে সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণের পর ঢাকা, বেইজিং ও নেপিডোর মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা থেমে যায়।

শুক্রবার তাশখন্দে একটি আন্তর্জাতিক সম্মেলনের সাইডলাইনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ প্রস্তাব দেন।

ড. মোমেন আজ তার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে তার উজবেকিস্তান সফরের ফলাফল শেয়ার করতে গিয়ে বলেন, ‘আমি তাকে (লাভরভ) বলেছি যে আপনি (রোহিঙ্গা সংকট নিরসনে) ত্রিপক্ষীয় উদ্যোগ নিতে পারেন… তাদের সাথে (মিয়ানমার) আপনার সুসম্পর্ক রয়েছে … আপনি যদি বলেন, তারা শুনবে।’

মোমেন বলেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকার প্রস্তাবটি এ মুহূর্তে গ্রহণ না করলেও তিনি এ উদ্যোগ নিয়ে অন্যদের সাথে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া সবসময় ঢাকাকে সঙ্কট নিরসনে মিয়ানমারের সাথে দ্বিপক্ষীয়ভাবে কাজ করার থাকার পরামর্শ দেয়। তবে ‘আমি তাকে বলেছি যে আমরা দ্বিপক্ষীয়ভাবে অনেক চেষ্টা করেছি এমনকি চীনকে সম্পৃক্ত করে ত্রিপক্ষীয়ভাবেও। কিন্তু গত চার বছরে একজনও রোহিঙ্গা প্রত্যাবাসন করা যায়নি।’

ড. মোমেন বলেন, মস্কো ও বেইজিং উভয়েরই নেপিডোর সাথে সুসম্পর্ক রয়েছে। তাই তিনি জানিয়েছেন ঢাকা আশা করছে যে রোহিঙ্গা সঙ্কট সমাধানে রাশিয়া বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মধ্যস্থতা করবে।

সম্প্রতি মিয়ানমারের সেনাপ্রধান মস্কো সফর করেছেন এবং দু’দেশের মধ্যে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।
মোমেন বলেন, সম্প্রতি জাতিসংঘে ‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলমান ও অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি’ সংক্রান্ত প্রস্তাব গ্রহণকালে রাশিয়া ও চীন প্রথমবারের মত তাদের সমর্থন দিয়েছে।

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সর্বসমমতিক্রমে প্রস্তাব গৃহীত হওয়াকে একটি একটি বড় মাইলফলক উল্লেখ করে তিনি বলেন, ‘এটি একটি অর্জন, এটি একটি পরিবর্তন।’

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মিয়ানমারের নতুন সামরিক সরকার অভ্যন্তরীণ ইস্যু নিয়ে ব্যস্ত থাকায় চীনা পক্ষ ত্রিপক্ষীয় আলোচনা আবার শুরুর ব্যাপারে এখনও মিয়ানমারের সাথে যোগাযোগ করতে পারেনি।

বৈঠককালে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের পাঠানো সদয় বার্তার জন্য তার রশ প্রতিতপক্ষকে ধন্যবাদ জানান।

মোমেন বলেছেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আশ্বাস দেন যে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মস্কো যেমন সহায়তা করেছিল তেমনিভাবে বাংলাদেশকে সহায়তা করতে রাশিয়া সবময় প্রস্তুত রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ১৫ থেকে ১৬ জুলাই তাশখন্দে অনুষ্ঠিত ‘মধ্য ও দক্ষিণ এশিয়া: আঞ্চলিক যোগাযোগ, চ্যালেঞ্জ ও সুযোগ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেয়ার পর আজ সকালে দেশে ফিরে আসেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
বিক্রি

অভাবে মেয়েকে ২৫ হাজার টাকায় বিক্রি, স্ত্রীকে জানান ‘জিন-পরী নিয়ে গেছে’

জুন 19, 2026
হচ্ছে না

হচ্ছে না পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা

জুন 19, 2026
সোনার দাম

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

জুন 19, 2026
Latest News
বিক্রি

অভাবে মেয়েকে ২৫ হাজার টাকায় বিক্রি, স্ত্রীকে জানান ‘জিন-পরী নিয়ে গেছে’

হচ্ছে না

হচ্ছে না পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা

সোনার দাম

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

বজ্রসহ বৃষ্টি

১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

পে-স্কেল

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্তি নিয়ে কাজ চলছে

অবরোধ

ইরানের নৌপথ থেকে অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

প্রস্তাব

অভিবাসন নিয়ন্ত্রণ প্রস্তাব নাকচ করল সুইস ভোটাররা

বিজেপি

ছত্তিশগড়ে বিজেপি নেতাসহ তিনজনকে গাড়িতে পুড়িয়ে হত্যা

প্রত্যাহার

এক লাখ ইয়াবা আত্মসাতের অভিযোগে কোতোয়ালি থানার ওসি প্রত্যাহার

সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa