Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home রোহিতের যে কীর্তি আছে তামিমেরও
ক্রিকেট (Cricket) খেলাধুলা

রোহিতের যে কীর্তি আছে তামিমেরও

By Shamim RezaOctober 20, 20192 Mins Read
Advertisement

rohit20191020170241স্পোর্টস ডেস্ক : সেঞ্চুরি পেয়েছিলেন আগের দিনই। আজ দ্বিতীয় দিন সেটিকে ডাবলে রূপান্তর করেছেন রোহিত শর্মা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাঁচি টেস্টে প্রথম ইনিংসে রোহিত করেছেন ২১২ রান। টেস্টে তার প্রথম ডাবল সেঞ্চুরির ইনিংসটি সাজিয়েছেন ২৮ চার ও ৬ ছক্কায়, ২৫৫ বলে।

সিরিজে চার ইনিংসে এটি রোহিতের তৃতীয় একশ ছাড়ানো স্কোর। ভারত ওপেনার ডাবল পূর্ণ করেছেন রাজকীয় ভঙ্গিমায়, ছক্কা মেরে।

১৯৯ থেকে লুঙ্গি এনগিডির শর্ট বল পুল করে ছক্কায় উড়ান ডানহাতি ব্যাটসম্যান। টেস্টে কোনো ব্যাটসম্যানের ছক্কায় ডাবল সেঞ্চুরি পূর্ণ করার ১৭তম ঘটনা এটি।

রোহিতের আগে সবশেষ ছক্কায় ডাবল পূর্ণ করেছিলেন পাকিস্তানের ইউনিস খান। ২০১৬ সালে ওভালে ইংল্যান্ডের স্পিনার মঈন আলীকে ছক্কায় উড়িয়ে ক্যারিয়ারের ষষ্ঠ ডাবল স্পর্শ করেছিলেন ইউনিস।

সেটি ছিল ইউনিসের ছক্কায় ডাবল পূর্ণ করার দ্বিতীয় ঘটনা। ২০১৩ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষেও তিনি ডাবল পূর্ণ করেছিলেন ছক্কা হাঁকিয়ে।

মাহেলা জয়াবর্ধনের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অন্তত দুবার ছক্কায় ডাবল পূর্ণ করার কীর্তি গড়েন ইউনিস। শ্রীলঙ্কান গ্রেট জয়াবর্ধনে অবশ্য তার সাত ডাবল সেঞ্চুরির তিনটিই ছক্কায় পূর্ণ করেছেন।

টেস্ট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ছক্কায় ডাবল পূর্ণ করেছিলেন পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ, ১৯৮৩ সালে হায়দরাবাদে ভারতের বিপক্ষে।

রোহিত প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ছক্কায় ডাবল পূর্ণ করলেন। ভারতের অনেক আগেই এই কীর্তির তালিকায় নাম তুলেছে বাংলাদেশ। ২০১৫ সালে খুলনায় তামিম ইকবাল ডাবল পূর্ণ করেছিলেন পাকিস্তানের পেসার জুনাইদ খানকে ছক্কায় উড়িয়ে।

সবচেয়ে বেশিবার ছক্কায় ডাবল সেঞ্চুরি করার কীর্তি পাকিস্তানের ব্যাটসম্যানদের, ছয়বার। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার শ্রীলঙ্কার। বাংলাদেশের বিপক্ষে এমনটা হয়েছে তিনবার।

ছক্কায় ডাবল সেঞ্চুরির যত ঘটনা

ব্যাটসম্যানবোলারদলপ্রতিপক্ষভেন্যুসাল
জাভেদ মিয়াঁদাদদিলীপ দোশিপাকিস্তানভারতহায়দরাবাদ (পাকিস্তান)১৯৮৩
গর্ডন গ্রিনিজনিল ফস্টারউইন্ডিজইংল্যান্ডলর্ডস১৯৮৪
ওয়াসিম আকরামঅ্যান্ডি হুইটালপাকিস্তানজিম্বাবুয়েশেখুপুরা১৯৯৬
মারভান আতাপাত্তুঅ্যাডাম হাকেলশ্রীলঙ্কাজিম্বাবুয়েক্যান্ডি১৯৯৮
ম্যাথু সিনক্লেয়ারসাকলাইন মুশতাকনিউজিল্যান্ডপাকিস্তানক্রাইস্টচার্চ২০০১
মোহাম্মদ ইউসুফমোহাম্মদ শরীফপাকিস্তানবাংলাদেশচট্টগ্রাম২০০২
মাহেলা জয়াবর্ধনেনিকি বোয়েশ্রীলঙ্কাদ. আফ্রিকাগল২০০৪
সনাৎ জয়াসুরিয়াশোয়েব আখতারশ্রীলঙ্কাপাকিস্তানফয়সালাবাদ২০০৪
জাস্টিন ল্যাঙ্গারপল ওয়াইজম্যানঅস্ট্রেলিয়ানিউজিল্যান্ডঅ্যাডিলেড২০০৪
মাহেলা জয়াবর্ধনেজ্যাক রুডলফশ্রীলঙ্কাদ. আফ্রিকাকলম্বো২০০৬
ইউনিস খানপ্রসপার উতসেয়াপাকিস্তানজিম্বাবুয়েহারারে২০১৩
মাহেলা জয়াবর্ধনেনাসির হোসেনশ্রীলঙ্কাবাংলাদেশঢাকা২০১৪
ব্রেন্ডন ম্যাককালামইয়াসির শাহনিউজিল্যান্ডপাকিস্তানশারজাহ২০১৪
তামিম ইকবালজুনাইদ খানবাংলাদেশপাকিস্তানখুলনা২০১৫
আজহার আলীসাকিব আল হাসানপাকিস্তানবাংলাদেশঢাকা২০১৫
ইউনিস খানমঈন আলীপাকিস্তানইংল্যান্ডওভাল২০১৬
রোহিত শর্মালুঙ্গি এনগিডিভারতদ. আফ্রিকারাঁচি২০১৯
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

February 5, 2026
মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

February 5, 2026
ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

February 5, 2026
Latest News
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

পাকিস্তান

ম্যাচ বাতিলের শাস্তি নিয়ে উদ্বিগ্ন নয় পাকিস্তান

না খেলার সিদ্ধান্ত

বাংলাদেশকে সমর্থন জানিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.