র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ।

সোমবার (১৬ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
গত বছরের ১১ আগস্ট বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে পদোন্নতি পান আহসান হাবীব পলাশ।
নতুন সরকারের অধীনে প্রশাসনে রদবদলের ধারাবাহিকতায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নেতৃত্বেও এসেছে পরিবর্তন।
পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি সরদার নুরুল আমিন পেয়েছেন এসবি প্রধানের দায়িত্ব। পুলিশ সদর দপ্তরের আরেক অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ হয়েছেন সিআইডি প্রধান।
আরও পড়ুনঃ ঈদের আগে আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
আর বর্তমান সিআইডি প্রধান অতিরিক্ত আইজি ছিবগাত উল্লাহকে সরিয়ে পুলিশ অধিদপ্তরে নেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার অতিরিক্ত আইজি হাসিব আজিজ পেয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন প্রধানের দায়িত্ব। তার স্থলাভিষিক্ত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হাসান মো. শওকত আলী।
আর এসবি ডিআইজি মনিরুজ্জামানকে বদলি করে চট্টগ্রাম রেঞ্জে নেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


