Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home র‌্যাপার পাবলোর মুক্তির দাবিতে উত্তাল স্পেন
আন্তর্জাতিক

র‌্যাপার পাবলোর মুক্তির দাবিতে উত্তাল স্পেন

By Shamim RezaFebruary 18, 20212 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : কাতালোনিয়ায় জন্ম নেয়া র‌্যাপ গায়ক পাবলো হাসেলের মুক্তির দাবিতে সহিংস আন্দোলনে উত্তাল স্পেন। স্পেনের মাদ্রিদ, বার্সেলোনা, লেলিদা ও গ্রানাদাতে একটানা দুইদিন ধরে চলা (১৬ ও ১৭ ফেব্রুয়ারি) সহিংস আন্দোলনে এ পর্যন্ত প্রায় ১২ জনকে আটক করেছে দেশটির পুলিশ।

সরকারের বিরুদ্ধে উসকানি ও স্পেনের রাজাকে ‘মাতাল’ বলার অভিযোগে সরকার এই শিল্পীকে ১৬ ফেব্রুয়ারি লেলিদা ইউনিভার্সিটিতে আশ্রয় নেয়া অবস্থায় আটক করে। আটকের খবর শুনে ক্ষোভে ফেটে পড়ে তার ভক্ত ও সমর্থকরা। এরপর তার মুক্তির দাবিতে প্রথম দিন রাজপথে নামে প্রায় হাজার খানেক মানুষ। আর দ্বিতীয় দিন ১৭ ফেব্রুয়ারি শুধু বার্সেলোনার রাজপথে নেমেছে প্রায় দুই হাজার বিক্ষোভকারী। আন্দোলন অব্যাহত ছিল রাজধানী মাদ্রিদসহ অন্যান্য শহরেও।

বিক্ষোভকারীরা রাস্তায় নেমে ময়লার ক্যানে আগুন ধরিয়ে, ব্যবসাপ্রতিষ্ঠানের কাঁচ ভেঙ্গে, রাস্তার সিসি ক্যামেরা খুলে ও পুলিশের প্রতি চড়াও হয়ে ইট পাথর নিক্ষেপের করে বিক্ষোভ করে। বার্সেলোনা ও মাদ্রিদের কিছু কিছু পয়েন্টে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সঙ্ঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জসহ রাবার বুলেট নিক্ষেপ করে এবং আন্দোলনকারীদের অনেককে গ্রেফতার করে। র‌্যাপারের মুক্তির দাবিতে এখনো পর্যন্ত অব্যাহত আছে।

আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছে, তাকে মুক্তি না দেয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবে। সন্ত্রাস ও জঙ্গিবাদে মদদ দিয়ে গান লেখার অভিযোগে সম্প্রতি ৯ মাসের কারাদণ্ড হয় গায়ক পাবলোর। গ্রেফতার এড়াতে কাতালোনিয়ার লেলিদা ইউনিভার্সিটিতে নিজেকে অবরুদ্ধ করে রাখেন এই শিল্পী। পরে পুলিশ নাটকীয় অভিযান চালিয়ে পাবলোকে গ্রেফতার করা হয়।

৩২ বছর বয়সী এই শিল্পীর বিরুদ্ধে স্পেনের রাজতন্ত্রকে অপমান, সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীদের প্রশংসা করা এমন ৪ ধরনের অপরাধে প্রথমে ২০১৪ সালে তাকে দুই বছরের স্থগিত করাদণ্ড দেয়া হয়। পরে স্পেনের সাবেক রাজা খোয়ান কার্লোসকে নিয়ে করা একটি গান এবং দুই বছর ধরের করা উষ্কানিমূলক ৬৪টি টুইটের জন্য তাকে সর্বশেষ ৯ মাসের কারাদেশ দেয়।

সাবেক রাজার সমালোচনায় গায়ক তার গানে রাজার দুর্নীতির কথা, স্ত্রীকে পেটানোর কথা লেখেন। এছাড়া রাজা মাতাল ছিলেন, মাফিয়ার প্রধান ছিলেন এবং পতিতাদের নিয়মিত খদ্দের ছিলেন বলেও তার গানে লিখেছিলেন পাবলো।

পাবলোকে গ্রেফতারের বরে এই র‌্যাপার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘ফ্যাসিবাদের মৃত্যু হোক, আমরা জিতবোই, তারা নির্যাতন নিপীড়ন করে কখনোই আমাদের শেষ করতে পারবে না।

এদিকে বাবলো হাসেলের প্রতি সমর্থন জানিয়েছে প্রায় দুই শতাধিক শিল্পী। এর মধ্যে আছেন অভিনেতা খায়ের বার্দেম, ছবির পরিচালক পেদ্রো আলমোদাভা। তারা পাবলোর প্রতি সমর্থন জানিয়ে এক পিটিশনে সই করেছেন।

স্পেনের জোট সরকার চলতি মাসের প্রথম সপ্তাহে স্পেনের বাকস্বাধীনতা সম্পর্কিত অপরাধের জন্য কারাদণ্ডের বিধান রদ করার প্রস্তাবসহ এই আইনের পরিবর্তনের প্রস্তাব করেছে। তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রক্ষণশীল ও উগ্র ডানপন্থি দলগুলো। তবে এটা কবে চালু হবে বা পাবলো মামলার ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে কি-না সেটা স্পষ্ট করা হয়নি।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ভারতে তিন বোন

ভারতে তিন বোনের আত্মহত্যা, যা জানা গেল

February 5, 2026
সতর্কবার্তা শি'র

যুক্তরাষ্ট্রকে সাবধান হওয়ার সতর্কবার্তা শি’র

February 5, 2026
ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প

February 5, 2026
Latest News
ভারতে তিন বোন

ভারতে তিন বোনের আত্মহত্যা, যা জানা গেল

সতর্কবার্তা শি'র

যুক্তরাষ্ট্রকে সাবধান হওয়ার সতর্কবার্তা শি’র

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন ট্রাম্প

ভারত ম্যাচ বয়কট

ভারত ম্যাচ বয়কটের পেছনে বাংলাদেশ নাকি অন্য ইস্যু, জানালেন পাক প্রধানমন্ত্রী

সরকারের কাছে ফেরত

ভেনেজুয়েলাকে ৫০ কোটি ডলার বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

১৬২ জন নিহত

এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা

নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.