
শনিবার সকাল ৬টা থেকে শুরু হয় র্যাবের এই অভিযান। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করেছে র্যাব-১০।
সারওয়ার আলম বলেন, কভিড-১৯ আতঙ্ককে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী আলু ও পেঁয়াজ মজুদ করে বেশি দামে বিক্রি করছে। এখন পর্যন্ত ১০টি আড়তে অভিযান চালানো হয়েছে।
তিনি আরও বলেন, যাত্রাবাড়ির পেঁয়াজের আড়তে প্রবেশ করার পর থেকে ৬৫ টাকা কেজির পেঁয়াজ ৪০ টাকা হয়ে যায়। আর আলুর আড়তে পাল্লা বিক্রি হচ্ছিল ১১০ টাকা। আমি ঢোকার সঙ্গে সঙ্গে তা হয়ে গেছে ৭০ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



