Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় ‘লকডাউনে’ শ্রমিকদের জন্য মাসিক সরকারি অনুদানের দাবি ফখরুলের
জাতীয়

‘লকডাউনে’ শ্রমিকদের জন্য মাসিক সরকারি অনুদানের দাবি ফখরুলের

By Hasan Majorএপ্রিল 6, 20212 Mins Read

Advertisement
মির্জা ফখরুল জুমবাংলা ডেস্ক: চলমান ‘লকডাউনে’ শ্রমিকদের জন্য মাসিক সরকারি অনুদানের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, এই করোনাকালে অবশ্যই শ্রমিকদেরকে সাবসিডি দিতে হবে। প্রত্যেক শ্রমিক নেতা, শ্রমিক কর্মী যারা আছেন তাদেরকে অবশ্যই সরকারের তরফ থেকে ত্রাণ সহযোগিতা করতে হবে। দেশে ইনফরমাল সেক্টর, গার্মেন্টস ফ্যাক্টরি ও অন্যান্য কলকারখানার সঙ্গে যত শ্রমিক যুক্ত আছেন তাদের প্রত্যেককে মাসের একটা অনুদান অবশ্যই দিতে হবে, যেটা অন্যান্যদেরকে দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এক ভার্চুয়াল আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রয়াত জাফরুল হাসানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সভা হয়। ২০২০ সালের ৬ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রবীণ শ্রমিক নেতা জাফরুল হাসান।

মির্জা ফখরুল বলেন, করোনাকালে শুধুমাত্র মালিকদেরকে দিলেই হবে না। তাদের শুধুমাত্র ব্যাংক থেকে ঋণ দিলেই হবে না।আসুন, আমরা এই আন্দোলনটা গড়ে তুলি শ্রমিকদের নিয়ে যে, আজকে এই সময়ে তাদের ইনসেনটিভ দিতে হবে, তাদের ত্রাণ দিতে হবে, তাদের সহযোগিতা দিতে হবে।

তিনি বলেন, এখন কেন জানি না শুধুমাত্র আনুষ্ঠানিকতায় চলে গেছি। আমরা দোয়া করছি, মিলাদ করছি, স্মরণ সভা করছি। সংগঠন গড়ে না তুললে আন্দোলন কীভাবে হবে? সরকার পরিবর্তন করতে হলে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে সরাতে হলে তো প্রধান দুইটা শক্তি দরকার। একটা হচ্ছে ছাত্র সংগঠন, আরেকটি শ্রমিক সংগঠন। সেই সংগঠন তো আমরা সেভাবে গড়ে তুলতে পারছি না। সেটা তো আমাদের ব্যর্থতা।অনুরোধ করব আসুন, আমরা সবাই পরস্পরের সঙ্গে যোগাযোগ করি, কথা বলি, কীভাবে সংগঠনগুলোকে আবার গড়ে তোলা যায় সে চেষ্টা করি।

দলের অবস্থা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, আজকে আমাদের দলের অনেক কষ্ট, অনেক দুঃসময়।অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমাদের প্রধান যিনি আমাদের নেতৃত্ব দেন যার কথায় আমরা অনুপ্রাণিত হই, আমরা ঝাঁপিয়ে পড়ি সেই দেশনেত্রী খালেদা জিয়া তিন বছর ধরে কারাগারে। এটা ভাবা যায় না, কল্পনা করা যায় না। যিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ৮ হাজার মাইল দূরে নির্বাসিত অবস্থায় আছেন। ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মামলা। নতুন করে এই কয়েকদিনে ২০ হাজার মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। করোনায় অনেকে আক্রান্ত। অনেকে চলে গেছেন। এই অবস্থা আমাদের কাটিয়ে উঠতে হবে, আমাদের বেরিয়ে আসতে হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
সদর হাসপাতালে আইসিইউ চালু

দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার

জুন 13, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমান

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

জুন 13, 2026
প্রধানমন্ত্রী

কক্সবাজার-চট্টগ্রাম সড়ক ছয় লেইন করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

জুন 13, 2026
Latest News
সদর হাসপাতালে আইসিইউ চালু

দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার

প্রধানমন্ত্রী তারেক রহমান

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী

কক্সবাজার-চট্টগ্রাম সড়ক ছয় লেইন করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

Police

পুলিশকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকারের নানা উদ্যোগ

rain

রাত ১টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

মহাত্মা গান্ধী

মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

যুবদল নেতা

রাউজানে প্রকাশ্যে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা

cmp

ক্রিকেটার নাঈমকে মারধরের বিষয়ে কড়া বার্তা দিলেন সিএমপি কমিশনার

স্বাস্থ্যমন্ত্রী

আদ্‌ দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি : স্বাস্থ্যমন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেয়া হবে : সমাজকল্যাণ মন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa