Advertisement

জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় পরীক্ষামূলকভাবে লকডাউন হচ্ছে।  লকডাউন কার্যকর করতে বেসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে রাত ১২টা থেকে সেনা টহল জোরদার করার কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।

মঙ্গলবার (৯ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়েছে, সেনাসদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনীর সাথে প্রয়োজনীয় সমন্বয় করে লকডাউন নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে।

সম্প্রতি, করোনার বিস্তার ঠেকাতে রাজধানীর রাজাবাজারে পরীক্ষামূলকভাবে লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়। ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবিলার লক্ষ্যে গঠিত কমিটির এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এতে জানানো হয়, লকডাউন চলাকালে উক্ত এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। জনগণের চলাচল অত্যন্ত সীমিত রাখা হবে। এ সময় পূর্ব রাজাবাজার এলাকায় বসবাসরত লোকজন বাইরে যেতে পারবেন না এবং বাইরের লোকজন ভেতরে প্রবেশ করতে পারবেন না। নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সামগ্রী অনলাইনের মাধ্যমে ক্রয় করা যাবে, যা বাসায় পৌঁছে দেয়া হবে। এটুআই ও ইক্যাব যৌথভাবে এটি পরিচালনা করবে।

হোম ডেলিভারির জন্য ইতোমধ্যে একদল প্রশিক্ষিত কর্মীবাহিনী তৈরি করা হয়েছে। যাদের অনলাইন সুবিধা নেই, নগদ অর্থে খাদ্যসামগ্রী ক্রয় করতে চান তাদের জন্য শাক-সবজি, মাছ-মাংসের ভ্যান, ভ্যানচালক ও পণ্যসামগ্রী সম্পূর্ণ জীবাণুমুক্ত করে ভেতরে প্রবেশ করানো হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.