Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা আবারও দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা লন্ডনে
খেলাধুলা ফুটবল

আবারও দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা লন্ডনে

By জুমবাংলা নিউজ ডেস্কডিসেম্বর 15, 2020Updated:ডিসেম্বর 15, 20202 Mins Read
ফাইল ছবি
Advertisement

স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাস আক্রান্ত এলাকা হিসেবে সবচেয়ে বিপদজনক হয়ে ওঠায় লন্ডনে আবারো বিভিন্ন ক্রীড়া ইভেন্টে দর্শকের প্রবেশে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। করোনা আক্রান্তের দিক থেকে তৃতীয় টায়ারে লন্ডন পড়ে যাওয়ায় আগামী বুধবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।

গত ২ ডিসেম্বর দেশব্যপী দ্বিতীয় দফার লকডাউন শেষ হবার পর প্রথম ও দ্বিতীয় টায়ারের এলাকাগুলোতে সর্বোচ্চ দুই হাজার দর্শকের উপস্থিতির অনুমতি মিলেছিল। কিন্তু তৃতীয় টায়ারের শহরগুলো এর আওতাধীন ছিলনা। কিন্তু ক্রমেই লন্ডনে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় শহরটিকে আপাতত তৃতীয় টায়ারে বিবেচনা করা হচ্ছে। বুধবার প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যাম বনাম ক্রিস্টাল প্যালেসের ম্যাচটি দর্শকশুন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আর্সেনাল এবং ফুলহ্যামের ম্যাচগুলোতেও কোন দর্শকের উপস্থিতি থাকছে না। গানার্সদের পক্ষ থেকে এক টুইটার বার্তায় জানানো হয়েছে, ‘এমিরেটস স্টেডিয়ামে সাউদাম্পটনের বিপক্ষে আমরা কোন সমর্থককে স্বাগত জানাতে পারছি না বলে দারুন হতাশা প্রকাশ করছি।’

বুধবার একমাত্র ম্যাচ হিসেবে দর্শকের উপস্থিতি উপভোগ করবে লিভারপুল। টটেনহ্যামকে আতিথ্য দেবার ম্যাচটিতে এ্যানফিল্ডে দুই হাজার স্বাগতিক সমর্থক প্রবেশ করতে পারবে। কারন লিভারপুল এখনো টায়ার টু’তে অবস্থান করছে। এই মুহূর্তে লিভারপুল ছাড়াও প্রিমিয়ার লিগের ক্লাব হিসেবে এভারটন, ব্রাইটন ও সাউদাম্পটন তাদের দুই হাজার সমর্থককে মাঠে স্বাগত জানাতে পারবে।

এদিকে লন্ডনে নতুন করে এই নিষেধাজ্ঞার কারনে ক্ষতিগ্রস্থ হয়েছে বিশ^ ডার্ট চ্যাম্পিয়নশীপ। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী হাজার খানেক দর্শক এই বিশ^ চ্যাম্পিয়নশীপ দেখার সুযোগ পেত। ইনডোর গেমস হিসেবে এতদিন পর্যন্ত বৃটিশ সরকারের পক্ষ থেকে এই অনুমতি ছিল। কিন্তু এখন নতুন গাইডলাইন অনুযায়ী আগামী ৩ জানুয়ারি পর্যন্ত চলতে থাকা এই বিশ^ চ্যাম্পিয়নশীপে কোন দর্শক প্রবেশ করতে পারছেন না। যদিও বৃটিশ সরকার জানিয়েছেন আগামী ২৩ ডিসেম্বর পরিস্থিতি আবারো নতুন করে পর্যবেক্ষন করা হবে।

রাগবি ইউনিয়নে লন্ডন আইরিশ বনাম পাওয়ের মধ্যকার ইউরোপীয়ান চ্যালেঞ্জ কাপের ম্যাচটির বিক্রিত টিকেট ফেরত দেবার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে আগামী ২৬ ডিসেম্বর কেম্পটন পার্কে ঘোড় দৌড় প্রতিযোাগিতায় অল্প সংখ্যক দর্শক প্রবেশের অনুমতি মিলেছে।

চেলসি বস ফ্র্যাংক লাম্পার্ড বলেছেন, ‘আমি কিছুটা হলেও হতাশ। কিছু দর্শকের প্রবেশের অনুমতি থাকার উচিত ছিল। হাজার দুয়েক দর্শক মাঠে প্রবেশের পর তেমন কোন অসুবিধাতো চোখে পড়েনি। আমি সরকারের সিদ্ধান্ত নিয়ে কোন প্রশ্ন তুলছি না। কিন্তু একটা কথাই বলতে চাচ্ছি স্বল্প সংখ্যক দর্শককে সামলানোর ক্ষমতা আমাদের সকলেরই রয়েছে। বিষয়টা সত্যিই দু:খজনক।’

গত সপ্তাহে দীর্ঘ নয়মাস পর ঘরের মাঠে চেলসি সমর্থকদের স্বাগত জানিয়েছিল। কিন্তু আগামী ২১ ডিসেম্বর ওয়েস্ট হ্যামের বিপক্ষে স্ট্যামফোর্ড ব্রীজে আবারো ব্লুজদের দর্শকবিহীন মাঠে খেলতে হবে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
নরওয়ে

বিশ্বকাপে নরওয়ের ভরসা শুধু হালান্ড নন, আছে তারকায় ভরা শক্তিশালী দল

জুন 16, 2026
আলজেরিয়া মেসি

আলজেরিয়া ম্যাচের আগে মেসির ‘ইনস্টাগ্রাম পোস্ট’

জুন 16, 2026
বিশ্বকাপ ফুটবল ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬ জিতবে কে? ভবিষ্যৎবাণী দিল চার এআই চ্যাটবট

জুন 16, 2026
Latest News
নরওয়ে

বিশ্বকাপে নরওয়ের ভরসা শুধু হালান্ড নন, আছে তারকায় ভরা শক্তিশালী দল

আলজেরিয়া মেসি

আলজেরিয়া ম্যাচের আগে মেসির ‘ইনস্টাগ্রাম পোস্ট’

বিশ্বকাপ ফুটবল ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬ জিতবে কে? ভবিষ্যৎবাণী দিল চার এআই চ্যাটবট

নেইমার জুনিয়র

নেইমারের ফেরা নিয়ে নতুন সংকটে ব্রাজিল

ইতিহাস গড়লো

বাংলাদেশে তৈরি জার্সি পরে ইতিহাস গড়লো কেপ ভার্দে

সন্তানের প্রত্যাশা

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

গ্রেপ্তার হননি

ক্রিকেটার নাঈমকে মারধরে মামলা হলেও গ্রেপ্তার হয়নি দুই পুলিশ

অর্থের অভাবে

অর্থের অভাবে মাকে মাঠে আনতে পারিনি: কেপ ভার্দের গোলরক্ষক

ইরান

বিশ্বকাপে গ্যালারির চাপের জবাব দিতে মরিয়া ইরান

আর্জেন্টিনা

বিশ্বকাপে ১৩ হাজার সমর্থককে নিষিদ্ধ করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইল আর্জেন্টিনা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa