
চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগের প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামী লীগ ওয়েস্টমিনস্টার পার্লামেন্ট ভবনের সামনে সমাবেশের আয়োজন করে। যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি জালাল উদ্দিন ও হরমুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ ও মারুফ আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী প্রমুখ।
অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটের সামনে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির নেতা অহিদ আহমদ, এম এ সালাম, আবুল কালাম আজাদ, মুজিবুর রহমান মুজিব, তৈমুস আলী, তাজুল ইসলাম, আবদুস সত্তার, আতিকুর রহমান চৌধুরী, আবেদ রাজা, এম এ মুকিত, পারভেজ মল্লিক, নাসির আহমেদ শাহীন, খছরুজ্জামান খছরু, মওদুদ আহমদ, রহিম উদ্দীন প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



