Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা লারা-পন্টিংকে পেছনে ফেললেন উইলিয়ামসন
ক্রিকেট (Cricket) খেলাধুলা

লারা-পন্টিংকে পেছনে ফেললেন উইলিয়ামসন

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 5, 2021Updated:January 5, 20212 Mins Read
লারা-পন্টিংকে পেছনে ফেললেন উইলিয়ামসন
ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক কেন উইলিয়ামসন। ৭ হাজার রানের মাইলফলকে পৌঁছে গেছেন তিনি। তাও কি না লারা, পন্টিং, এবি ডি ভিলিয়ার্সদের চেয়ে দ্রুততম সময়ে।

পাকিস্তানের করা ২৯৭ রানের জবাবে কেন উইলিয়ামসন উইকেটে এসেছিলেন ২০তম ওভারে, সাজঘরে ফিরেছেন ১৫১তম ওভারে গিয়ে। মাঝের ১৩০ ওভারে ছড়ি ঘুরিয়েছেন পাকিস্তানি বোলারদের ওপর, নিজ দলকে নিয়ে গেছেন রানপাহাড়ে, নিজে করেছেন ডাবল সেঞ্চুরি, পেছনে ফেলেছেন রিকি পন্টিং, ব্রায়ান লারার মতো কিংবদন্তিদের।

ফর্মের তুঙ্গে থাকা উইলিয়ামসন চলতি টেস্টটি শুরু করেছিলেন ৬৮৭৭ রান নিয়ে। আগের দুই টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি করায় এ ম্যাচেই ৭ হাজার করে ফেলবেন তিনি- এমনটা ধরেই রেখেছিলেন সবাই। আর তা করতে মাত্র এক ইনিংসই নিলেন উইলিয়ামসন।

ম্যাচের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে নিজের রানের টালিকে নিয়ে গেছেন ৭১১৫ রানে। দলীয় সংগ্রহকে ৫৮৫ রানে নিয়ে তিনি আউট হয়েছেন ব্যক্তিগত ২৩৮ রানের মাথায়। এর আগের দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫১ এবং পাকিস্তানের বিপক্ষে করেছিলেন ১২৯ রান।

Advertisement

টানা তৃতীয় ম্যাচের সেঞ্চুরিটিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে উইলিয়ামসন পৌঁছেছেন ৭ হাজার রানের মাইলফলকে। যা ছুঁতে তাকে খেলতে হয়েছে ৮৩ ম্যাচের ১৪৪ ইনিংস। বিশ্বের দ্রুততম ৭ হাজার রান করাদের তালিকায় উইলিয়ামসনের অবস্থান ১৩তম। মাত্র ১২৬ ইনিংসে ৭ হাজার রান করে সবার ওপরে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ।

বিশ্বের ৫৩তম ব্যাটসম্যান হিসেবে ৭ হাজার রান করার পথে উইলিয়ামসন পেছনে ফেলেছেন ব্রায়ান লারা, রিকি পন্টিংদের। কেননা এ মাইলফলকে যেতে লারাকে খেলতে হয়েছে ১৪৬ ইনিংস, পন্টিং খেলেছেন ১৪৫ ইনিংস। এছাড়া মাইকেল ক্লার্ক ১৪৯, অ্যালিস্টার কুক ১৫১, রস টেলর ১৬৯ ইনিংসে করেছেন ৭ হাজার রান।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa