
সেখানে তারা বলেছে, লা লিগা আর চালু না হলে লোকসান হবে প্রায় ৬১০.৯ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৫ হাজার ৮৪২ কোটি ৪৬ লাখ টাকারও বেশি)। এছাড়া দ্বিতীয় স্তরের লিগ সেগুন্দা ডিভিশনের ম্যাচও মাঠে না গড়ালে লোকসানের অঙ্কের সঙ্গে আরও ৬৭.৫ মিলিয়ন ইউরো যোগ হবে।
লা লিগা কর্তৃপক্ষের হিসাব অনুসারে, টুর্নামেন্ট চালু না হলে টিভি রাজস্বের ৪৯৪ মিলিয়ন ইউরো, সিজন টিকেটের (পুরো মৌসুমের টিকেট আগে থেকে কিনে রাখা) ৭৮.১ মিলিয়ন ইউরো এবং ম্যাচ ডে টিকেটের (নির্দিষ্ট ম্যাচের টিকেট) ৩৮.৮ মিলিয়ন ইউরো লোকসান হবে। আর সেগুন্দা ডিভিশনের ক্ষেত্রে ক্ষতির পরিমাণ যথাক্রমে ৫৫ মিলিয়ন ইউরো, ৯.৯ মিলিয়ন ইউরো ও ২.৬ মিলিয়ন ইউরো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



