Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা সেভিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের কষ্টার্জিত জয়
খেলাধুলা ফুটবল

সেভিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের কষ্টার্জিত জয়

By জুমবাংলা নিউজ ডেস্কনভেম্বর 29, 2021Updated:নভেম্বর 29, 20212 Mins Read

Advertisement

স্পোর্টস ডেস্ক: শেষ মুহূর্তে ভিনিসিয়াস জুনিয়ারের গোলে সেভিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রোববার অনুষ্ঠিত লা লিগার ম্যাচে ৮৭তম মিনিটে জয়সুচক গোল করেন ভিনিসিয়াস। তার গোলে  পিছিয়ে পড়েও জয়লাভ করেছে টেবিল টপাররা। এই জয়ে চার পয়েন্টের ব্যবধানে একক ভাবে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ।

এই মৌসুমে বিষ্ময়করভাবে সবার দৃস্টি কেড়েছেন ২১ বছর বয়সি ভিনিসিয়াস। সান্তিয়াগো বার্নব্যুতে ফের দলীয় পার্থক্য গড়ে দিয়েছেন তিনি। টানা ছয় ম্যাচে জয় পেয়েছে  রিয়াল।

খেলা শেষে রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি বলেন,‘ সে (ভিনিসিয়াস) বিষ্ময়কর এক খেলোয়াড়। মাঠে আলাদা কিছু বৈশিষ্ট্য নিয়ে খেলছেন তিনি।’

ম্যাচের প্রথমার্ধের অধিকাংশ সময় আধিপত্য বিস্তার করা সত্বেও তার অসাধারণ গোলে কোন পয়েন্ট ছাড়াই ফিরতে হলো সেভিয়াকে। শুরুতে ১২ মিনিটের সময় রাফা মিরের দর্শনীয় হেডের গোলে এগিয়ে যায় সফরকারী সেভিয়া। কিন্তু ৩২ মিনিটে করিম বেনজেমার গোলে সমতায় ফিরে রিয়াল। মুলত গোল রক্ষক বোনোর ভুলের সুযোগে সহজ ওই গোলটি পেয়েছেন  ফরাসি স্ট্রাইকার। চলতি মৌসুমে ৩৩ বছর বয়সি বেনজেমার এটি ছিল ১৯তম গোল। এবারের ব্যালন ডি’অঁর খেতাব জয়ের আশা করছেন বেনজেমা।

এই জয়ে রিয়াল সোসিয়াদাদের সঙ্গে চার পয়েন্টের ব্যবধান নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে রিয়াল মাদ্রিদ। অপরদিকে এই পরাজয়ে রিয়ালের সঙ্গে ৫ পয়েন্টের ব্যবধানে থেকে তালিকার চতুর্থ অবস্থানেই থেকে গেল সেভিয়া।

আনচেলত্তি বলেন,‘ এই ম্যাচে আসলে ড্র’ই ছিল পরিণতি। তবে আমি মনে করিনা ম্যাচে আমাদের হারতে হতো।’

এস্পানিওলের কাছে ১-০ গোলে অপ্রত্যাশিত পরাজয়ের কারণেই আসলে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান বেড়ে গেছে রিয়াল সোসিয়েদাদের। দিনের আরেক ম্যাচে ঘুরে দাঁড়িয়ে কাডিজের বিপক্ষে ৪-১ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সপ্তাহের মধ্যভাগে চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের কাছে হেরে গিয়েছিল অ্যাটলেটিকো।

জিনেদিন জিদানের আমলে কখনো মুল একাদশে সুযোগ না পাওয়া ভিনিসিয়াস বর্তমানে ২৪ ম্যাচে অংশ নিয়ে ১১ গোল করেছেন। মুলত আনচেলত্তির আগমনে নিজেকে মেলে ধরার সুযোগ পেয়েছেন এই ব্রাজিলীয় তারকা।

এটি রিয়ালের জন্য একটি বড় পাওয়া। কারণ অতীতে এই দায়িত্বটি পালন করতেন এডেন হ্যাজার্ড। তিনি এখনো দলে থাকলেও ফিটনেস ও ফর্মের ঘাটতিতে আছেন। এমন পরিস্থতিতে ভিনিসিয়াসকে ভাল একজন পরিবর্তিত হিসেবে পেয়ে গেল রিয়াল। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
তথ্য ফাঁস

মেসিসহ পুরো আর্জেন্টাইন স্কোয়াডের পাসপোর্টের তথ্য ফাঁস

জুন 11, 2026
রোনালদো

রোনালদোর গোল মিস, তবু জয় নিয়ে মাঠ ছাড়ল পর্তুগাল

জুন 11, 2026

বিশ্বকাপে দলবিরোধী স্লোগান দেওয়া হলে খেলা বন্ধ করে দেওয়ার হুমকি ইরানের

জুন 11, 2026
Latest News
তথ্য ফাঁস

মেসিসহ পুরো আর্জেন্টাইন স্কোয়াডের পাসপোর্টের তথ্য ফাঁস

রোনালদো

রোনালদোর গোল মিস, তবু জয় নিয়ে মাঠ ছাড়ল পর্তুগাল

বিশ্বকাপে দলবিরোধী স্লোগান দেওয়া হলে খেলা বন্ধ করে দেওয়ার হুমকি ইরানের

প্রস্তুতি

কোস্টারিকার বিপক্ষে ৩-০ গোলের জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ইংল্যান্ড

ব্রাজিল

বিশ্বকাপের ইতিহাসে যে লজ্জার রেকর্ডে সবার উপরে ব্রাজিল

সূচনা

আফগানিস্তানকে ৪৩-২২ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের

জার্মান পতাকা

জমি বেচে সাড়ে ৭ কিমি দৈর্ঘ্যের জার্মান পতাকা বানালেন এক ভক্ত

France will win the World Cup

সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স!

বিশ্বকাপ

কাল শুরু হচ্ছে বিশ্বকাপ, যেভাবে দেখবেন উদ্বোধনী অনুষ্ঠান

tangail jail

বন্দিদের বিশ্বকাপ খেলা দেখাতে কারাগারে টিভি!

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa