Advertisement

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের দেওয়া ১২০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দারুণ করেন দুই ওপেনার মোহাম্মদ নাঈম এবং লিটন কুমার দাস। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১২.৩ বলে বাংলাদেশের সংগ্রহ ৯৪/১! লিটন খেলছেন ৫৪* রানে।

এর আগে ম্যাচটিতে টসে হেরে ব্যাটিং করতে নেমে ব্র্যান্ডন টেলরের অনবদ্য হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৯ রান সংগ্রহ করে সফরকারী জিম্বাবুয়ে।

বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের মাঝেও দারুণ ব্যাটিং করেন অভিজ্ঞ ব্যাটসম্যান টেলর। ৪৮ বলে এল ছক্কা এবং ৬ চারের সাহায্যে অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া ৩৩ বলে ২৯ রান করেন ক্রেইগ আরভিন। বাকি ব্যাটসম্যানদের আর কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি।

বাংলাদেশের পক্ষে সবচাইতে সফল বোলার ছিলেন আল আমিন হোসেন এবং মুস্তাফিজুর রহমান। তাঁরা উভয়ই দুটি করে উইকেট শিকার করেন। একই সঙ্গে নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষ শিবিরে চাপ সৃষ্টি করেন। এছাড়া একটি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান ও আফিফ হোসেন ধ্রুব।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.