Advertisement
স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক জিম্বাবুয়েকে কঠিন লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ৯ উইকেটে ২৭৬ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১০২ রান করেন লিটন দাস।

হারারেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই তামিম ইকবালকে হারায় বাংলাদেশ। তৃতীয় ওভারের প্রথম বলে উইকেটের পেছনে ক্যাচ দেন বাংলাদেশের অধিনায়ক। পেসার মুজারাবানির বলে কাট করতে গিয়ে ক্যাচ দেন তামিম। প্রথম দুই ওভারে বাংলাদেশ কোনও রান তুলতে পারেনি।

শূরু থেকেই রান তুলতে তাড়াহুড়া করছিলেন সাকিব। চার মেরে রানের খাতা খুললেও সাকিবের ব্যাটিংয়ে ছিল না কোন দায়িত্বশীলতার ছাপ। নবম ওভারে মুজারাবানিকে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ দেন বাঁহাতি ব্যাটসম্যান। ১৯ রানে সাজঘরে ফিরেছেন সাকিব। বাংলাদেশ হারালো দ্বিতীয় উইকেট।

বড় কিছুর আশা দেখাচ্ছিলেন মিঠুন। কিন্তু ১৯ রানেই শেষ তার লড়াই। চাতারার অফস্টাম্পের বাইরের বলে আলগা শট খেলে উইকেটের পেছনে মিঠুন ক্যাচ দেন। দ্রুত ৩ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ।

প্রস্তুতি ম্যাচে রান পেলেও প্রথম ওয়ানডের ম্যাচে হতাশ করলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ১৫ বলে ৫ রানেই সাজঘরে ফিরেছেন তিনি। বাঁহাতি পেসার রিচার্ড নাগারাবার অফস্টাম্পের বাইরের বলে ব্যাট চালাতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন। তার আউটে বিপদ বাড়লো বাংলাদেশের।

৭৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশকে টেনে তুলেছেন লিটন দাস ও মাহমুদউল্লাহ। দুজন মিলে গড়েছেন ৯৩ রানের জুটি। মাহমুদউল্লাহ রিয়াদ আউট হয়েছেন ব্যক্তিগত ৩৩ রানে। মাহমুদউল্লাহর বিদায়ের পর পরেই ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূরণ করেন লিটন দাস। ৭৮ বলে ফিফটির পর থেকেই আক্রমণাত্মক ছিলেন তিনি। সেঞ্চুরি পূরণে এরপর খেলেন মাত্র ৩২ বল। জিম্বাবুয়ের বিপক্ষে এটি তার তৃতীয় শতক। তবে এরপর আর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তিনি। এনগারাভার বলে বাউন্ডারি লাইনে ক্যাচ তুলে দেন তিনি। আউট হওয়ার পূর্বে ১১৪ বলে ৮টি চারের মারে করেছেন ১০২।

শেষদিকে অষ্টম উইকেট জুটিতে আফিফ-মিরাজ মিলে মাত্র ৪২ বলে ৫৮ রানের একটি কার্যকরী পার্টনারশিপ গড়েন। ৩৫ বলে ৪৫ রান তুলে আউট হন আফিফ। আর ২৫ বলে ২৬ রান করেন মিরাজ। এদিকে সাইফউদ্দিন ৮ রানে এবং শরিফুল শূন্যরানেই অপরাজিত থাকেন।

জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন লুক জংইউ। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভা।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক) লিটন দাস, সাকিব আল হাসান, মোঃ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ:

ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ব্রেন্ডন টেলর, ডিওন মেয়ার্স, টিমিসেন মারুমা, রেগিস চাকাবভা, রায়ান বার্ল, লুক জংওয়ে, টেন্ডাই চাতারা, আশীর্বাদ মুজারাবানি, রিচার্ড নাগারাভা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.