Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা লিটন ঝড়ের পর মাঠে বৃষ্টি, খেলা শুরু না হলে বাংলাদেশ জিতবে ১৭ রানে
খেলাধুলা স্লাইডার

লিটন ঝড়ের পর মাঠে বৃষ্টি, খেলা শুরু না হলে বাংলাদেশ জিতবে ১৭ রানে

By Sibbir Osmanনভেম্বর 2, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: টি-২০ বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। আগে ব্যাট করতে নেমে টাইগারদের বড় লক্ষ্য বেঁধে দিয়েছে টিম ইন্ডিয়া। জবাবে শুরুটা দুর্দান্ত হয়েছে সাকিব আল হাসানের দলের। মাঝে বৃষ্টিতে খেলা বন্ধ হয়েছে। তবে ডি/এল মেথডের হিসেবে বেশ এগিয়ে বাংলাদেশ।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়া পর্যন্ত অ্যাডিলেড ওভালে বাংলাদেশের সংগ্রহ ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান। ডার্ক ওয়ার্থ লুইস মেথডে এ সময় বাংলাদেশের ৪৯ রান থাকলেই চলতো। ফলে ১৭ রানের বড় ব্যবধানে এগিয়ে টাইগাররা। অর্থ্যাৎ আর যদি খেলা শুরু করা সম্ভব না হয় তাহলে বাংলাদেশ জিতবে ১৭ রানে।

এর আগে ছয় উইকেটে ১৮৪ রান সংগ্রহ করেছে ভারত।

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। একপ্রান্তে ভারতীয় বোলারদের বল সামলাতে হিমশিম খাচ্ছিলেন শান্ত। কিন্তু অন্যপ্রান্তে আজ রুদ্রমূর্তিতে নেমেছেন লিটন।
লিটন

Advertisement

শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন লিটন। ২১ বলে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। এই ব্যাটার ২৬ বলে ৫৯ রানে অপরাজিত আছেন। অন্যপ্রান্তে শান্ত ১৬ বলে করেছেন ৭ রান।

এর আগে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচে এক পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ। যেখানে বাদ পড়েছেন সৌম্য সরকার, দলে ঢুকেছেন শরিফুল ইসলাম।

ভারতের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন কেএল রাহুল ও রোহিত শর্মা। ইনিংসের তৃতীয় ওভারেই তাসকিন আহমেদের বলে ক্যাচ তুলে দিয়েছিলেন রোহিত। তবে সেটি তালুবন্দী করতে পারেননি হাসান মাহমুদ।

অবশ্য পরের ওভারে আক্রমণে এসেই প্রায়শ্চিত্ত করেন হাসান। রোহিতকে এবার ইয়াসির আলীর তালুবন্দী করেন তিনি। ভারত অধিনায়ক ফেরেন মাত্র ২ রানে। তবে এরপর রাহুল ও বিরাট কোহলি মিলে দলকে ভালোই এগিয়ে নিতে থাকেন।

ইনিংসের দশম ওভারে অর্ধশতক পূরণ করেন রাহুল। ৩১ বলে ফিফটির দেখা পাওয়ার পরের ডেলিভারিতেই আউট হন তিনি। রাহুলকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান সাকিব। সূর্যকুমার যাদবকেও ৩০ রানে ফেরান টাইগার অলরাউন্ডার।

একপ্রান্ত আগলে রেখে চলমা বিশ্বকাপে নিজের তৃতীয় ফিফটি পূরণ করেন কোহলি। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৬৪ রানে। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ তিনটি ও সাকিব দুটি উইকেট নেন।

ছক্কা-চারে ব্যাট হাতে ভারতের সাথে তাণ্ডব চালাচ্ছেন লিটন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
France will win the World Cup

সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স!

জুন 10, 2026
বিশ্বকাপ

কাল শুরু হচ্ছে বিশ্বকাপ, যেভাবে দেখবেন উদ্বোধনী অনুষ্ঠান

জুন 10, 2026
tangail jail

বন্দিদের বিশ্বকাপ খেলা দেখাতে কারাগারে টিভি!

জুন 10, 2026
Latest News
France will win the World Cup

সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স!

বিশ্বকাপ

কাল শুরু হচ্ছে বিশ্বকাপ, যেভাবে দেখবেন উদ্বোধনী অনুষ্ঠান

tangail jail

বন্দিদের বিশ্বকাপ খেলা দেখাতে কারাগারে টিভি!

বিশ্বকাপ

বিশ্বকাপে ফ্রিতে কন .ডম বিলাচ্ছে মেক্সিকো ও কানাডা

নাইটক্লাব

ফের প্রোটোকল ভেঙে নাইটক্লাবে ঝামেলা, দল থেকে বাদ স্টোকস-অ্যাটকিসন

Worldcup

ঘরে বসেই উপভোগ করুন বিশ্বকাপের উত্তেজনা, দেখবেন দেশীয় যে চ্যানেলে

মেসি

৬৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন মেসি, নতুন ইতিহাস আর্জেন্টিনার জার্সিতে

মুশফিক

আইসিসি মে মাসের সেরা ক্রিকেটার তালিকায় মুশফিক ও তাইজুল

দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছেড়ে সৌদি আরবের সমর্থক হলেন মিন্টু

ক্রিকেটার নাসির

মামলা থেকে খালাস পেয়ে যে পোস্ট দিলেন ক্রিকেটার নাসির

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa