Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home লিবিয়া নিয়ে তুরস্ক-ফ্রান্স বিতর্কে বিপদে ন্যাটো
আন্তর্জাতিক

লিবিয়া নিয়ে তুরস্ক-ফ্রান্স বিতর্কে বিপদে ন্যাটো

By Shamim RezaJuly 3, 20203 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের সাথে বড়ধরনের বিতর্কে জড়িয়ে পড়ার পর ফ্রান্স ন্যাটোর একটি নিরাপত্তা তৎপরতায় তাদের ভূমিকা সাময়িকভাবে স্থগিত করেছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, লিবিয়ার বিরুদ্ধে জারি করা অস্ত্র নিষেধাজ্ঞা তুরস্ক লঙ্ঘন করায় অপারেশন সি গার্ডিয়ান নামে সাগরে ন্যাটোর নিরাপত্তা অভিযানে ফ্রান্স এখন অংশ নেবে না।

তবে কয়েক সপ্তাহ আগে ফ্রান্স অভিযোগ করে, ভূমধ্যসাগরে ফরাসী রণতরীকে লক্ষ্য করে অস্ত্র তাক করেছে তুরস্কের জাহাজ। তবে অভিযোগ অস্বীকার করেছে তুরস্ক। লিবিয়ার গৃহযুদ্ধে জড়িতদের পক্ষ সমর্থনের ব্যাপারে ন্যাটো জোটভুক্ত দেশগুলোর মধ্যে মতভেদ রয়েছে।
ন্যাটো সমর্থিত বাহিনী ২০১১ সালে কর্নেল মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে তেলসমৃদ্ধ দেশটি সহিংসতায় জড়িয়ে পড়েছে। এরই মধ্যে আফ্রিকা থেকে ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের প্রধান একটা ট্রানজিট দেশ হয়ে উঠেছে লিবিয়া।

বর্তমানে লিবিয়ায় জাতিসংঘের সমর্থনপুষ্ট সরকার বিদ্রোহী নেতা জেনারেল খালিফা হাফতারের বাহিনীর সাথে লড়ছে। লিবিয়ার পূর্ব ও দক্ষিণাঞ্চলের বড় অংশ এই মুহূর্তে খালিফা হাফতারের বাহিনীর নিয়ন্ত্রণে।

ফ্রান্স কেন ভূমধ্যসাগরে নেটোর অভিযান থেকে সরে যাচ্ছে?

লিবিয়ার সঙ্কট, উত্তর সিরিয়ায় তুরস্কের ভূমিকা এবং পূর্ব ভূমধ্যসাগরে তেল উত্তোলন নিয়ে সাম্প্রতিক কয়েক মাসে ফ্রান্সের সাথে তুরস্কের সম্পর্ক ক্রমশই তিক্ত হয়ে উঠেছে। কিন্তু তাদের সম্পর্কে বড়ধরনের চিড় ধরে ১০ জুন, যখন ফরাসী রণতরী কুরবে লিবিয়ার উপকূলে তানজানিয়ার পতাকাবাহী মালবাহী জাহাজ সারকিন পরিদর্শন করতে যায়। কুরবের লক্ষ্য ছিল দেখা যে, সারকিন অস্ত্র চোরাচালান করছে কিনা।

ন্যাটোর ‘অপারেশন সি গার্ডিয়ান’ তৎপরতার উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে নৌচলাচলের স্বাধীনতার ওপর নজর রাখা এবং নৌচলাচলকে সন্ত্রাসী হামলার হুমকি থেকে রক্ষা করা। যে ঘটনা নিয়ে বিতণ্ডা সে সময় ফরাসী জাহাজ কুরবে ন্যাটোর এই তৎপরতায় অংশ নিচ্ছিল। কিন্তু এর পর আসল ঘটনা কী ঘটেছিল তা নিয়েই বেঁধেছে এই বিতণ্ডা।

ফ্রান্সের প্রতিরক্ষা বাহিনী বলছে, তুরস্কের জাহাজ এ সময় সারকিন জাহাজটিকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল। তুরস্কের বক্তব্য ছিল, ওই জাহাজে চিকিৎসা সরবরাহ নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু ওই সময় তুরস্কের জাহাজ তাদের ফ্রিগেট রণতরী কুরবেকে লক্ষ্য করে আগ্রাসী আচরণ করে। এমনকি তিন বার তুরস্ক কুরবেকে লক্ষ্য তাদের অস্ত্র তাক করে বলে ফ্রান্স অভিযোগ করে।

ফ্রান্সের অভিযোগ অস্বীকার করে তুরস্ক বলেছে, তাদের ওই যোগাযোগ বন্ধুত্বপূর্ণ ছিল। ফ্রান্স ন্যাটোর প্রতি ওই ঘটনার তদন্ত করার আহ্বান জানিয়েছে।

দুই দেশই সাম্প্রতিক কয়েক সপ্তাহে পরস্পরের বিরুদ্ধে কটূক্তি করেছে। সোমবার ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ তুরস্কের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘তুরস্ক ন্যাটোর একটি সদস্য দেশ হওয়া সত্ত্বেও লিবিয়ার সংঘাতে দেশটি ঐতিহাসিক এবং অপরাধমূলক ভূমিকা নিয়েছে’।

আর এরপর মঙ্গলবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগ্লু বলেন, উত্তর আফ্রিকার এই দেশটিতে ফ্রান্স একটা ‘বিধ্বংসী’ ভূমিকা পালন করছে। তিনি অভিযোগ করেন, ফ্রান্স ‘লিবিয়ায় রাশিয়ার উপস্থিতি আরো বাড়ানোর’ চেষ্টা করছে। বৃহস্পতিবার তিনি আরো বলেন, কুরবে রণতরীটি নিয়ে এমন অভিযোগ তোলার জন্য ফ্রান্সের ক্ষমা চাওয়া উচিত।

খবরে জানা যাচ্ছে, নেটোর ‘অপারেশন সি গার্ডিয়ান’ তৎপরতা থেকে ফ্রান্স নিজেদের প্রত্যাহার করে নেবার পর ফ্রান্সের একজন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, ‘ন্যাটোর মিত্র দেশ যেখানে জোটের দেয়া নিষেধাজ্ঞার প্রতি সম্মান দেখায় না, সেখানে এই জোটের সাথে আমাদের রণজাহাজ নিয়োজিত রাখার কোনো মানে হয় না’।

বিবিসির প্রতিরক্ষা সংবাদদাতা জনাথান মার্কাসের বিশ্লেষণ

তুরস্ক দ্রুতই ন্যাটোর জন্য চলার পথে ‘জুতোয় পাথর’ হয়ে উঠেছে। এই মিত্র জোটে তুরস্কের অবস্থান নিয়ে বিভিন্ন ইস্যুতে যেসব প্রশ্ন উঠেছে, তার মধ্যে সর্বসাম্প্রতিকটি ঘটল ফ্রান্সকে ঘিরে। লিবিয়া নিয়ে ন্যাটোর অবস্থানকে ঘিরে এই উত্তেজনার আগে সিরিয়ার সঙ্কটে মধ্যস্থতা নিয়েও তুরস্ক আর ন্যাটোর প্রধান শরিক দেশগুলোর মধ্যে একইধরনের মতবিরোধ দেখা গেছে। এই মতভেদ প্রকট হয় যখন বাল্টিক প্রতিরক্ষা পরিকল্পনা অনুমোদনের ব্যাপারে তুরস্ক এমনকি তাদের মতদান ঝুলিয়ে রাখে।

এরপর রাশিয়ার কাছ থেকে এস-৪০০ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নিয়েও জোটের সাথে তুরস্কের মতভেদ হয়। এর ওপরে রয়েছে তাদের দীর্ঘদিনের প্রতিপক্ষ দেশ ও ন্যাটোর সদস্য গ্রিসকে নিয়ে ভূমধ্যসাগর এলাকায় আরো বিস্তৃত পরিসরে উত্তেজনার বিষয়টি।

জোটের কার্যপরিধির মধ্যে যেটা গ্রহণযোগ্য তুরস্ক সেই সীমা বারবার ছাড়িয়ে যাবার চেষ্টা করেছে। তবে এই মুহূর্তে কোভিড-১৯ মহামারির দিকে সব দেশের দৃষ্টি অনেকটাই সরে যাওয়া এবং ন্যাটোর ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিকূল ও দ্বিমুখী একটা দৃষ্টিভঙ্গির কারণেও এই উত্তেজনা হয়তো প্রশমিত হবে বলেই আশা করা যেতে পারে। সূত্র: বিবিসি বাংলা।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
শিশুর জোড়া বিশ্ব রেকর্ড

শিশুর জোড়া বিশ্ব রেকর্ড: দুই বছরেই স্নুকারে ইতিহাস গড়ল জুড ওউনস

February 1, 2026
ইরানে গ্যাস বিস্ফোরণ

ইরানে গ্যাস বিস্ফোরণ, নিহত ৫

February 1, 2026
চীন-রাশিয়া

চীন-রাশিয়ার সঙ্গে নৌ মহড়া চালাবে ইরান

February 1, 2026
Latest News
শিশুর জোড়া বিশ্ব রেকর্ড

শিশুর জোড়া বিশ্ব রেকর্ড: দুই বছরেই স্নুকারে ইতিহাস গড়ল জুড ওউনস

ইরানে গ্যাস বিস্ফোরণ

ইরানে গ্যাস বিস্ফোরণ, নিহত ৫

চীন-রাশিয়া

চীন-রাশিয়ার সঙ্গে নৌ মহড়া চালাবে ইরান

নিহত ১২৫

পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষ, বেসামরিকসহ নিহত ১২৫

নেচেছেন-গেয়েছেন

এপস্টেইন নথি প্রকাশ: ‘ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন মোদি’

মোদি

যৌন অপরাধী এপস্টেইনের নথিতে মোদির নাম, ভারতজুড়ে আলোচনা-সমালোচনার ঝড়

নাকচ

পাকিস্তান-সৌদি সামরিক জোটে থাকছে না তুরস্ক

মৌসুমি শ্রমিকদের ভিসা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

সংকট কাটাতে মৌসুমি শ্রমিকদের ভিসা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

পারমাণবিক বাংকারে স্বর্ণের পাহাড়

পারমাণবিক বাংকারে স্বর্ণের পাহাড়

যৌনরোগে আক্রান্ত হন বিল গেটস

রুশ তরুণীদের সঙ্গে সম্পর্কের পর যৌনরোগে আক্রান্ত হন বিল গেটস

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.