Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা লিভারপুলকে অবশ্যই ‘খেলার মধ্যে’ থাকতে হবে : মিলনার
খেলাধুলা ফুটবল

লিভারপুলকে অবশ্যই ‘খেলার মধ্যে’ থাকতে হবে : মিলনার

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 1, 20212 Mins Read

লিভারপুলকে অবশ্যই ‘খেলার মধ্যে’ থাকতে হবে : মিলনার

Advertisement

স্পোর্টস ডেস্ক: ম্যানচেস্টার ইউনাইটেডের হুমকি মোকাবেলায় ২০২১ সালে লিভারপুলকে খেলার মধ্যে থাকতে হবে বলে মন্তব্য করেছেন জেমস মিলনার। প্রিমিয়ার লীগের পয়েন্ট টেবিলের শর্ষধারী লিভারপুলের ঘারে নিঃশ্বাস ফেলছে তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ইউনাইটেড।

ধুকতে থাকা ওয়েস্ট ব্রুম ও নিউক্যাসলের সঙ্গে ড্র করার পরও ইউনাইটেডের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে থেকে নতুন বছরে পদার্পন করেছে জার্গেন ক্লপের নেতৃত্বাধীন বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। অপরদিকে তাদের শিরোপা প্রতিদ্বন্দ্বি ইউনাইটেড গত ১ নভেম্বর থেকে এই পর্যন্ত মাত্র চারটি লীগ পয়েন্ট নষ্ট করেছে। পরের ম্যাচে এ্যাস্টন ভিলার বিপক্ষে জয়লাভ করতে পারলে লিভারপুলের সমান পয়েন্ট সংগৃহীত হবে রেড ডেভিলসদের। উলে গুনার সুলশারের দলের চেয়ে এক ম্যাচ বেশী খেলা লিভারপুল আগামী রোববার পরের ম্যাচে মুখোমুখি হবে সাউদাম্পটনের।

লিভারপুল ডট কমকে মিলনার বলেন,‘ তালিকার শীর্ষে থাকাটা লিভারপুলের জন্য অবশ্যই ইতিবাচক । এটি এমন একটি সময়, যখন কোন দলই চায়না তাদের উপর কেউ আঁচড় কাটুক। আমরা যেমন পয়েন্ট হারিয়েছি, অন্যরাও তেমনি পয়েন্ট হারিয়েছে। তবে ইউনাইটেড এখন বেশ ভাল ভাবেই এগিয়ে আসছে। এই মুহূর্তে তারাই একমাত্র দল যারা আমাদের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে আসছে। তাই এখন থেকে আমাদেরও খেলার মধ্যে থাকতে হবে এবং প্রতিটি ম্যাচেই পূর্ণ তিন পয়েন্ট সংগ্রহের চেষ্টা করতে হবে।’

মৌসুমের ১৬ ম্যাচে বেশ কিছু পয়েন্ট হাতছাড়া করেছে লিভারপুল। অথচ দীর্ঘ ৩০ বছর পর লীগ শিরোপা ঘরে তুলেছে ক্লাবটি। যদিও ২৯ ফেব্রুয়ারির আগে পর্যন্ত গত মৌসুমে একটি পয়েন্টও হাতছাড়া করেনি জার্গেন ক্লপের শিষ্যরা। ইউনাইটেডের বিপক্ষে ছাড়া সবকটি ম্যাচেই তারা জয়লাভ করেছিল।

অবশ্য রক্ষণভাগে ইনজুরির হানা সত্ত্বেও তাদের দলটি এখনো পর্যন্ত বেশ ভালই করেছেন মিলনার। তিনি বলেন, ‘এই মৌসুমে পয়েন্ট হারানোর পরও আমরা ভাল করছি বলেই মনে করি। নতুন বছরেও বেশ ভাল অবস্থান নিয়ে পদার্পন করছি। যদিও আমাদের কিছু সমস্যা রয়েছে। তবে আমাদের স্কোয়াডটি মান সম্পন্ন। দীর্ঘ সময় ধরে একত্রে খেলে যাচ্ছি। আমরা জয়ের সঙ্গে অভ্যস্ত হয়ে পড়েছি। নিউ ক্যাসলে তিন পয়েন্ট না পেয়ে আমরা হতাশ। তবে যত দ্রুত সম্ভব আমরা জয়ের ধারায় ফিরতে চাই।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026
Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

July 21, 2026
আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

July 21, 2026

Latest News

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

দি মারিয়ার বার্তা

এবার মেসিদের জন্য দি মারিয়ার বার্তা

মেসির প্রশংসা

বিশ্বকাপ জয়ের উল্লাসেও রদ্রির মুখে শুধু মেসির প্রশংসা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa