Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা লিস্টারকে হারিয়ে তিনে উঠে এলো চেলসি
খেলাধুলা ফুটবল

লিস্টারকে হারিয়ে তিনে উঠে এলো চেলসি

By জুমবাংলা নিউজ ডেস্কমে 19, 2021Updated:মে 19, 20214 Mins Read

Advertisement

স্পোর্টস ডেস্ক: শীর্ষ চারের অন্যতম প্রতিদ্বন্দ্বী লিস্টার সিটিকে গুরুত্বপূর্ণ ম্যাচে ২-১ গোলে পরাজিত করে প্রিমিয়ার লিগ টেবিলের তিনে উঠে এসেছে চেলসি। একই সাথে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের জায়গা ধরে রাখার পথে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে ব্লুজরা। এ দিকে দিনের আরেক ম্যাচে ইতোমধ্যেই শিরোপা জয় করা ম্যানচেস্টার সিটিকে দারুন এক লড়াইয়ের পর নাটকীয় ম্যাচে ৩-২ গোলে পরাজিত করেছে ব্রাইটন।

মঙ্গলবার থেকে প্রিমিয়ার লিগের ম্যাচগুলোতে সীমিত ভাবে হলেও দর্শকদের মাঠে ফেরাটা ছিল ম্যাচের গুরুত্বপূর্ণ অংশ। ব্রিটিশ সরকার করোনাভাইরাসের বিধিনিষেধ কিছুটা শিথিল করায় ডিসেম্বরের পর প্রথমবারের মত প্রিমিয়ার লিগে দর্শকরা মাঠে ফেরার সুযোগ পেয়েছিল। লিস্টারকে হারিয়ে তৃতীয় স্থানে ওঠা স্ট্যামফোর্ড ব্রীজে বসে উপভোগ করেছে ৮ হাজার চেলসি সমর্থক। অন্যদিকে চ্যাম্পিয়ন সিটিকে হারানোর স্মরণীয় ম্যাচটির সাক্ষ্মী হয়ে থাকলো ৭৯০০ ব্রাইটন সমর্থক। ওল্ড ট্র্যাফোর্ডে ফুলহ্যামের সাথে ১-১ গোলের ড্র হওয়া ম্যাচে ১০ হাজার ইউনাইটেড সমর্থকের উপস্থিতি ছিল। লিডসের বিপক্ষে অবশ্য ২-০ গোলের পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরেছে ৮ হাজার সাউদাম্পটন সমর্থক।

শনিবার লিস্টারের কাছে এফএ কাপের ফাইনালে ১-০ গোলে পরাজিত হয়ে শিরোপা বঞ্চিত হয়েছিল চেলসি। কাল যেন তার মধুর প্রতিশোধই নিল থমাস টাচেলের শিষ্যরা। ৪৭ মিনিটে এন্টোনিও রুডিগারের গোলে ডেডলক ভাঙ্গে চেলসি। জর্জিনহোর স্পট কিকে ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুন হয। টিমো ওয়ার্নারকে ফাউলের অপরাধে ওয়েসলি ফোফানার বিপক্ষে পেনাল্টির নির্দেশ দেয় ভিএআর। ৭৬ মিনিটে কেলিচি ইহেনাচোর গোলে লিস্টার এক গোল শোধ করার পর ম্যাচটিতে কিছুটা উত্তেজনা ফিরে আসে। কিন্তু চেলসি নিজেদের শক্ত অবস্থানে রেখে শেষ পর্যন্ত দারুন এক জয় নিয়েই মাঠ ছেড়েছে। রোববার মৌসুমের শেষ ম্যাচে এস্টন ভিলার বিপক্ষে জিততে পারলে তৃতীয় স্থানেই থেকেই এবারের লিগ শেষ করবে চেলসি।

ম্যাচ শেষে টাচেল বলেছেন, ‘সমর্থকরা আজকের ম্যাচে অনেক বড় পার্থক্য গড়ে দিয়েছে। তাদের কারনেই আমাদের জয়ের ক্ষুধা, গতি বেড়ে গিয়েছিল। এটা সত্যিকার অর্থেই একটি শক্তিশালী পারফরমেন্স ছিল। এখনো সব কাজ শেষ হয়নি। কিন্তু তারপরেও আমরা বলবো লক্ষ্যের অনেকটাই কাছাকাছি আমরা চলে এসেছি। এ্যাস্টন ভিলার মাঠে আরো একটি ভাল পারফরমেন্স করে দেখাতে হবে।’

প্রথমবারের মত এফএ কাপের শিরোপা জয়ী লিস্টার চেলসির থেকে এক পয়েন্ট পিছিয়ে ও লিভারপুলের থেকে তিন পয়েন্ট এগিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। কিন্তু শেষ ম্যাচে ঘরের মাঠে টটেনহ্যামের কাছে পরাজিত হলে টানা দ্বিতীয় মৌসুমের মত শেষ চার থেকে ছিটকে যেতে পারে লিস্টার। বুধবার বার্নলির বিপক্ষে জিতলে গোল ব্যবধানে এগিয়ে যাবে লিভারপুর। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস।

লিস্টার বস ব্রেন্ডন রজার্স বলেছেন, ‘অবশ্যই আমরা গোলগুলো নিয়ে হতাশ। একটি বাজে কর্ণার থেকে আমরা প্রথম গোলটি হজম করেছি। পেনাল্টির সিদ্ধান্ত নিয়েও বিতর্ক রয়েছে। এখনো আমরা শীর্ষ চারে আছি। হাতে রয়েছে আর একটি মাত্র ম্যাচ। সেই ম্যাচে জেতার পরেও শীর্ষ চারে টিকে থাকাটা যদি ব্যর্থ হয় তবে আমাদের সেটাই মেনে নিতে হবে। এখনো আমি বলবো এবারের মৌসুমটা দারুন কেটেছে।’

আগামী ২৯ মে পোর্তোতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চেলসির মোকাবেলা করার আগে ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলে দারুন ফুরফুরে মেজাজে রয়েছে। কিন্তু গত তিন ম্যাচে দ্বিতীয়বারের মত পরাজয়ে পেপ গার্দিওলার দল সমর্থকদের হতাশ করেছে। এ্যামেক্স স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে কাল সিটিজেনরা মুখ থুবড়ে পড়ে। রিয়াদ মাহারেজের ক্রস থেকে ম্যাচ শুরুর দুই মিনিটের মধ্যে ইকে গুনডোগান সিটিকে এগিয়ে দেয়। ড্যানি ওয়েলবেককে ফাউলের অপরাধে সিটি ডিফেন্ডার হুয়াও ক্যান্সেলো ১০ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে বাধ্য হন। ৪৮ মিনিটে একক প্রচেষ্টায় ব্যবধান দ্বিগুন করেন ফিল ফোডেন। পরের মিনিটেই লিনড্রো ট্রোসার্ড ব্রাইটনের হয়ে এক গোল পরিশোধ করেন। ৭২ মিনিটে দুর্দান্ত এক হেডে এ্যাডাম ওয়েবস্টার স্বাগতিকদের হয়ে সমতা ফেরান। ম্যাচের নাটকীয়তা তখনো বাকি। চার মিনিট পর ড্যান বার্ন পোস্টের খুব কাছে থেকে ব্রাইটনের দুর্দান্ত জয় নিশ্চিত করেন।

ম্যাচ শেষে গার্দিওলা বলেছেন, ‘ব্রাইটন ও তাদের সমর্থকদের অভিনন্দন। আমি লাল কার্ডের ঘটনাটি দেখিনি। একটি কথাই বলবো ইতোমধ্যেই আমরা শিরোপা জয় করেছি এবং চ্যাম্পিয়ন হিসেবে আজ খেলতে নেমেছি।’

ওল্ড ট্রাফোর্ডে কাল সমর্থকরা অনেকটাই শান্ত পরিবেশ ধরে রেখে পুরো ম্যাচ উপভোগ করেছে। যদিও ইউনাইটেডের মালিক গ্লেজার পরিবারের উপর তাদের ক্ষোভ এখনো প্রশমিত হয়নি। ১৫ মিনিটে এডিনসন কাভানির গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৭৬ মিনিটে ববি ডিকোরডোভা-রেইডের গোলে সমতা ফেরায় ফুলহ্যাম। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিশ্বকাপ

এবারের বিশ্বকাপ জিতবে কোন দল জানালেন সেই অর্থনীতিবিদ ?

জুন 12, 2026
বিপর্যস্ত মরক্কো

বিপর্যস্ত মরক্কো, ব্রাজিল ম্যাচের আগে বড় পরিবর্তন

জুন 12, 2026
বিশ্বকাপ ফুটবল

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় নগদের বিশেষ কুইজ ও রিচার্জ অফার

জুন 12, 2026
Latest News
বিশ্বকাপ

এবারের বিশ্বকাপ জিতবে কোন দল জানালেন সেই অর্থনীতিবিদ ?

বিপর্যস্ত মরক্কো

বিপর্যস্ত মরক্কো, ব্রাজিল ম্যাচের আগে বড় পরিবর্তন

বিশ্বকাপ ফুটবল

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় নগদের বিশেষ কুইজ ও রিচার্জ অফার

Worldcup

বিশ্বকাপ শুরুর দিনেই সংঘর্ষ, ভাঙচুর

Football

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল ব্রাজিলের, আর্জেন্টিনা-জার্মানির কয়টি করে

ডিআর কঙ্গো

যুক্তরাষ্ট্রের শর্ত পূরণ করে অবশেষে বিশ্বকাপ মঞ্চে ডিআর কঙ্গো

কোর্তোয়া

বিশ্বকাপের পর অবসর ভাবছেন বেলজিয়ামের কোর্তোয়া

আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার বড় স্বস্তি, ফিট মার্তিনেস

ব্রাজিল

আলিসনের চোখে ব্রাজিল নয় বিশ্বকাপের ফেবারিট, তবু আত্মবিশ্বাসী সেলেসাও

পরিবর্তন

শেষ মুহূর্তে আর্জেন্টিনার স্কোয়াডে পরিবর্তন

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa