
জুমবাংলা ডেস্ক: একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে কুমিল্লাা-৭ থেকে আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য ডা. প্রান গোপাল দত্ত আজ শপথ গ্রহণ করেছেন।
স্পিকার ড. শিরীন শারমিন সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান।
সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
Advertisement
শপথ অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও হুইপ মাহবুব আরা বেগম গিনি উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে প্রান গোপাল দত্ত রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



