
জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগ মনোনীত পাবনা-৪ আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য মো. নুরুজ্জামান বিশ্বাস শপথ নিয়েছেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
Advertisement
শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এবং নাদিরা ইয়াসমিন জলি এমপি উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে মোঃ নুরুজ্জামান বিশ্বাস এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
গত ২ এপ্রিল পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামসুর রহমান শরীফের মৃত্যুতে গত ২৬ সেপ্টেম্বর এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



