Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা শরীরিক প্রতিবন্ধকতা নিয়েও অদম্য তারা
খেলাধুলা পজিটিভ বাংলাদেশ ফুটবল

শরীরিক প্রতিবন্ধকতা নিয়েও অদম্য তারা

শরীরিক প্রতিবন্ধকতা নিয়েও অদম্য তারা
By rskaligonjnewsNovember 27, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক: কারো হাত নেই, কারো নেই পা। কিন্তু ক্রেচে ভর করে শরীরিক প্রতিবন্ধকতা নিয়েও তারা আজ অদম্য। নানা বয়সী কিশোর ও যুবক এক পায়ে বুট ও গায়ে জার্সি পড়ে পুরো মাঠ বল নিয়ে শারীরিক কসরতে ব্যস্ত সময় পার করেন। উদ্দেশ্য গাজীপুর জেলায় এমপিউটি ফুটবল টিম গড়ে তোলা।

শরীরিক প্রতিবন্ধকতা নিয়েও অদম্য তারা

Advertisement

ত্রিশোর্ধ মো. শিপন মিয়া। বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জে উপজেলার বক্তারপুর গ্রামে। ২০১১ সালে নারায়ণগঞ্জে এক ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিন। এরপর অপারেশনে তার এক পা হাটু থেকে কেটে ফেলতে হয়েছে। হতদরিদ্র পরিবারের সন্তান শিপন ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি প্রবল আগ্রহ। দুর্ঘটনায় তার স্বপ্নের পথে তৈরী হয় বাঁধা। দীর্ঘদিন চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে উঠলে দুই ক্রেচে ভর দিয়েই শুরু হয় ফুটবলের প্রশিক্ষণ। এখন তিনি এমপিউটি জাতীয় ফুটবল দলের খেলোয়ার। এই সুবাদে লাল সবুজের জার্সি গায়ে বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচে জাপান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার সঙ্গে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। নিজ উদ্যোগে গড়ে তুলছেন এমপিউটি ফুটবলের গাজীপুর টিম।

শুধু শিপন নয়, একই উপজেলার বেরুয়া গ্রামের কিশোর নাদিম। ২০১৩ সালে ইট ভাঙ্গার মেশিনে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় পা হারান। তিনিও এখন এক পায়ের ফুটবল ভালো খেলতে পারেন। তৃনমূল থেকে এখন জাতীয় দলে খেলতে চান তিনি।

নাদিম বলেন, ‘ভালো প্রশিক্ষণ ও সুযোগ পেলে শারীরিক প্রতিবন্ধিরাও ঘুরে দাঁড়াতে পারে। গাজীপুরের এমপিউটি ফুটবল নিয়ে আমরা অনেক দূর যেতে চাই।’

এমপিউটি-১

উপজেলার বাঙ্গালহাওলা গ্রামের আরেক কিশোর তামিম, ২০১৬ সালে দুর্ঘটনায় পা হারিয়েছেন তিনিও। তবে তিনি থেমে যাননি। ক্রেচে ভর করে শরীরের অপূর্ণতা নিয়েও গাজীপুরের এমপিউটি ফুটবলটিমের একজন সদস্য তিনি। মনের জোর ও নিজের প্রতি আত্মবিশ্বাস থাকলে সব প্রতিবন্ধকতা জয় করা যায় বলে মনে করেন তামিম।

উদ্যোক্তা শিপন মিয়া বলেন, ‘আমাদের টিমের দলের প্রত্যেকেই সমাজের নিম্ন শ্রেণির মানুষ। একদিকে দারিদ্রতা, অপরদিকে প্রতিবন্ধকতা। টিমের অনেক সদস্যই সড়ক দুর্ঘটনায় পা হারিয়েছেন। তবে মনের শক্তির জোড়েই তারা ফুটবল খেলতে এসেছেন। গাজীপুর এমপিউটি টিমের সবাই বিদেশের মাটিতে দেশের পতাকা উড়াতে চায়।’

টিমের নানা ধরনের প্রতিবন্ধকতা রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘প্রশিক্ষণের জন্য সপ্তাহের একদিন আমাদের এক হতে হয়। রয়েছে এমপিউটি ফুটবলের সরঞ্জামের অভাব। এতোকিছুর পরও আমরা শারীরিক প্রতিবন্ধকতা জয়ী হতে চাই। তাই এই ফুটবলকে এগিয়ে নিতে সরকারি ও ব্যক্তি পর্যায়ের সহযোগীতা প্রয়োজন আমাদের।’

বাংলাদেশ জাতীয় এমপিউটি ফুটবল দলের প্রশিক্ষক শাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের দেশে এমপিউটি ফুটবলের নানা ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। শিশু ও কিশোরদের এ খেলায় আনলে ভালো হতো। তবে আমাদের দেশে এমন খেলোয়ার নেই বললেই চলে। এছাড়াও সারাদেশে এমপিউটি ফুটবল টিমও নেই। এ ধরনের ফুটবলের জন্য তৃনমূলেই সারা জাগাতে হবে। গাজীপুরে একটি টিম গড়ে উঠার সংবাদটি আমাদের জন্য সুখবর। এভাবে দেশের প্রতিটি জেলায় এমন উদ্যোগ নিলে একসময় অনেক খেলোয়ার উঠে আসবে।’

এমপিউটি

তিনি আরো বলেন, ‘১৯৮৪ সাল থেকে এমপিউটি বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতি চার বছর পর পর বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। প্রতিটি দলে ৭ জন করে খেলোয়ার থাকে। একজন গোলকিপার ও ৬ জন আউটফিল্ডে খেলে। তবে আমাদের দেশে এমপিউটি ফুটবল তেমন জনপ্রিয় না হলেও বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয়তা পেয়েছে। বিভিন্ন দেশে রয়েছে এমপিউটি ফুটবল অ্যাসোসিয়েশন। শারীরিক অক্ষম ব্যক্তিরা এ ধরনের ফুটবল খেলে।’ তবে এমপিউটি নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাকুফে) জাগরন তৈরী করতে হবে বলেও মনে করেন তিনি।

গাজীপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস.এম আনোয়ারুল করিম বলেন, ‘তাদেরকে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে যদি রেজিষ্ট্রেশন দিতে পারি, তাহলে সব জায়গা থেকে সুযোগ সুবিধা নিতে পারবেন তারা। তাছাড়া সমাজসেবা, জেলা প্রশাসন সব সময় পাশে থাকবে। আমরা সবাই মিলে কিভাবে এই এমপিউটি ফুটবল টিমটাকে এগিয়ে নিতে পারি সেই চেষ্টাই থাকবে।’

কবুতর বিক্রি টাকায় চলে রাব্বির লেখাপড়া

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa