Advertisement

জুমবাংলা ডেস্ক : শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে আইন অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ১০ মণ মাছসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে পালং মডেল থানা পুলিশ ইলিশসহ তাদের আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ তাদের জেল জরিমানা করেন। এ ছাড়া জব্দকৃত ইলিশ বিভিন্ন এতিমখানা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন- শিপন কাজী (৩০) বাবুল ফকির (৩০), মান্নান হাওলাদার (৩৯), নাজমুল হক (৩৭) শহিদ মিয়া (২১), রিপন সরদার (২৮), আলাল সরদার (৪২), হুমাউন কবির (৩৮), আবুল কাশেম (২৭), রাজ্জাক ফরাজী (১৯), সোহাগ মুন্সী (৪০), জুয়েল রাঢ়ী (১৫) ও মিজান মুন্সী (২৭)। বাকী তিনজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ বলেন, বৃহস্পতিবার রাতে আইন অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও ২ জনকে আর্থিক জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দকৃত ইলিশ বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। খবর-ইউএনবি’র

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.