Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা শর্তসাপেক্ষে সাকিবকে বিদায়ী সংবর্ধনা দেবে ভারত
খেলাধুলা

শর্তসাপেক্ষে সাকিবকে বিদায়ী সংবর্ধনা দেবে ভারত

By Bhuiyan Md Tomalঅক্টোবর 2, 20242 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : কানপুর টেস্টের আগের দিন বাংলাদেশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব আল হাসান। অধিনায়ক কিংবা কোচের পরিবর্তে সিনিয়র এই ক্রিকেটারকে প্রেস কনফারেন্সের কক্ষে আসতে দেখে কিছুটা হলেও অবাক হয়েছিলেন সকলে। তবে সাকিব সংবাদ সম্মেলনে আসা মানেই বাড়তি কিছু। ২৬ তারিখের সংবাদ সম্মেলনে হলো সেটাই। আকস্মিকভাবেই টেস্ট ও টি টোয়েন্টি থেকে দিলেন অবসরের ঘোষণা।

কিন্তু তাতেও মিশে আছে যদি কিন্তুর হিসেব। সাকিব নিজের শেষ টেস্ট ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকা সিরিজে মিরপুর টেস্ট। কানপুরের পরেই সেই টেস্ট খেলবে বাংলাদেশ। কিন্তু মিরপুরে খেলতে আসার আগে সাকিব চান নিজের নিরাপত্তা। সাম্প্রতিক সময়ের রাজনৈতিক অবস্থা বিবেচনা করেই এমন চাওয়া তার। তা না ঘটলে, কানপুর টেস্টই হতে পারে সাকিবের শেষ।

বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা এই তারকাকে বিদায় দিতে প্রস্তুত ভারতও। সব ঠিক থাকলেও সাদা পোশাকে দেশের বাইরে এটাই সাকিবের শেষ ম্যাচ। এমন অবস্থায় সাকিবকে বিদায়ী সংবর্ধনা দিতে রাজি ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে এজন্য বিসিসিআইয়ের পক্ষ থেকেও আছে শর্ত।

বিসিসিআই চায় নিশ্চয়তা। বাংলাদেশের অলরাউন্ডার যদি নিশ্চিত করেন, কানপুরেই তার শেষ। কেবল সেক্ষেত্রেই সাকিবকে বিদায়ী সংবর্ধনা দেবে ভারত। বিসিসিআই সহ সভাপতি রাজিব শুক্লা জানিয়েছেন সাকিব স্পষ্ট বার্তা দিলে তারা কানপুরেই বিদায়ী অনুষ্ঠান করতে চান। আর সেজন্য সময় বাকি আছে কেবল আজকের দিনটাই। চলমান টেস্টে আজই শেষ হচ্ছে। আর সাকিব দেশে না এলে আজকেই টেস্ট ক্যারিয়ারে সাকিবের শেষদিন।

গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে জানালেন, সাকিব এখনও আমাদের সেভাবে জানায়নি (অবসরের ব্যাপারে)। যদি সে জানায় তাহলে অবশ্যই আমরা এই বিষয়টি (বিদায় দেয়ার) নিয়ে চিন্তা করব। আমরা ভেবেছিলাম সে বাংলাদেশে গিয়ে অবসর নেবে। কারণ তাদের পরের সিরিজটি সেখানে।

সাকিবের বিদায়ী অনুষ্ঠানের জন্য তামিম ইকবালের সঙ্গেও কথা বলেছেন রাজিব শুক্লা। জানতে চেয়েছেন সাকিবের অবসর ঘোষণার সার্বিক অবস্থা, গতকাল তামিম ইকবালও আমাকে এটাই বলছিল। সে যদি সিদ্ধান্ত পরিবর্তন করে। এবং বাংলাদেশে না যায় তাহলে তাকে আমাদের জানাতে হবে। আনুষ্ঠানিকভাবে আমরা জানলে আমরা কোনো কিছু পরিকল্পনা করতে পারব না।

সাকিব আল হাসান কানপুরের সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের শেষ ম্যাচ তিনি খেলে ফেলেছেন বিশ্বকাপেই। ওয়ানডে ফরম্যাটে দেশের মাটিতে আপাতত খেলা নেই। আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে এবং ওয়েস্ট ইন্ডিজে অ্যাওয়ে সিরিজ আছে। এরপরেই ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা।

দেশের মাঠে সাকিবের বিদায় নেয়ার মোক্ষম সুযোগ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ। কিন্তু দেশে ৫ই আগস্ট পরবর্তী সময়ে অনেকের চোখেই রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে ভিলেনে পরিণত হয়েছেন সাকিব আল হাসান। মাথার ওপর আছে হত্যা মামলার খড়গ। এমন অবস্থায় নিরাপত্তার ইস্যুর সঙ্গে সাকিব ঝুলিয়ে রেখেছেন নিজের বিদায়ী ম্যাচটাও।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
Messi

হ্যাটট্রিকের রাতেই ২০৩০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জানালেন মেসি

জুন 17, 2026
আর্জেন্টাইন কোচ

মেসির অবসর প্রসঙ্গে যা বললেন আর্জেন্টাইন কোচ

জুন 17, 2026
বিশ্বকাপে ক্লোসা ও মেসি

বিশ্বকাপে ক্লোসা ও মেসি কোন দলের বিপক্ষে কত গোল করেন?

জুন 17, 2026
Latest News
Messi

হ্যাটট্রিকের রাতেই ২০৩০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জানালেন মেসি

আর্জেন্টাইন কোচ

মেসির অবসর প্রসঙ্গে যা বললেন আর্জেন্টাইন কোচ

বিশ্বকাপে ক্লোসা ও মেসি

বিশ্বকাপে ক্লোসা ও মেসি কোন দলের বিপক্ষে কত গোল করেন?

মেসি হালান্ড

মেসিকে পাগল বললেন হালান্ড

মেসিকে কার্ড

মারাত্মক ট্যাকলের পরও মেসিকে কার্ড দেখানো হয়নি, সমালোচনার মুখে রেফারি

গোলরক্ষক ভোজিনহা

গোলরক্ষক ভোজিনহার মাকে বিশ্বকাপে আনতে উদ্যোগ যুক্তরাষ্ট্রের

অভিনেত্রী কেয়া পায়েল

মেসির গোলে উচ্ছ্বাসে ভাসলেন অভিনেত্রী কেয়া পায়েল

আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান

আলজেরিয়ার গোলরক্ষক যে কারণে মুখে মাস্ক পড়ে খেললেন

মেসি

বিশ্বকাপে সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ড মেসির, ১২তম ম্যান অব দ্য ম্যাচ জয়

মেসি

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি, বিশ্বকাপে নতুন মাইলফলক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa